কলকাতা,১০ এপ্রিল:- করোনাভাইরাস মোকাবিলায় যে তৎপরতা পুরসভা গুলি তরফে দেখানো হচ্ছে মাক্স ও সেনিটাইজার, তার পাশাপাশি এবার একই সঙ্গে ডেঙ্গু মোকাবিলায় রাজ্যের সমস্ত পূরসভা গুলিকে তৎপর হতে বললেন কলকাতার মহানাগরিক এবং রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এক ভিডিও কনফারেন্সে রাজ্যের সবকটি পুরসভার সঙ্গে কথা বলেন পুরমন্ত্রী।ি তিনি নির্দেশ দেন ডেঙ্গু মোকাবিলায় সমানভাবে তৎপর হতে হবে পুরসভা গুলিকে। উই কেয়ার নামে একটি নির্দিষ্ট পোশাক পড়ে বাড়ি বাড়ি গিয়ে করোনা ভাইরাসের জন্য স্প্রে করতে হবে।




