চিরঞ্জিত ঘোষ,১০ এপ্রিল:- বৃহস্পতিবার ডানকুনির তিনটি ক্লাব সংগঠন প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতা এবং জেলা পরিষদের পূর্ত দপ্তরের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় তার জন্মদিনটি রক্তদান উৎসব এর মধ্যে পালিত করল সংগঠনের সদস্যরা। সকাল থেকে প্রচুর মানুষ ডানকুনি এবং তার আশপাশের এলাকা থেকে এসে সোশ্যাল ডিসটেন্স মেনে রক্তদান করে যান । এর জন্য সুবীর মুখোপাধ্যায় কৃতজ্ঞতা জানান ডানকুনির ক্লাব সংগঠনগুলিকে। তিনি জানান এই মুহূর্তে রক্তের একটা ভয়ঙ্কর সংকট চলছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সময় পুলিশ কর্মীদের কাছে আবেদন করেছেন । পুলিশ কর্মীরা যেন রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ান । কারণ এই সময়ে কোন রক্তদান শিবির করা যাচ্ছে না ।
যেহেতু সোশ্যাল ডিসটেন্স একটা বড় ব্যাপার। সেই মতো পুলিশ বহিনী প্রতিদিন রাজ্যের বিভিন্ন স্থানে রক্ত দিচ্ছেন সুবীর মুখোপাধ্যায় বলেন রক্তদানের প্রয়োজনীয়তাটা কত বড় ব্যাপার সেটা আমার জীবন দিয়ে আমি বুঝেছি । কারণ আজ থেকে কুড়ি বছর আগে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা আমি যখন প্রায় মৃত্যুপথযাত্রী ছিলাম সেই সময় যখন আমাকে কলকাতায় নার্সিংহোমে নিয়ে যাচ্ছিল অ্যাম্বুলেন্সে করে তখন আমার প্রচুর রক্তক্ষরণ হয় সেই সময় যখন আমাকে নার্সিংহোমে ভর্তি করা হল ডাক্তারবাবুরা বললেন এই মুহূর্তে মুহূর্তে প্রচুর রক্তের প্রয়োজন । কিন্তু সেদিন প্রথম যে ব্যক্তিটি আমায় আমার বেডের পাশে শুয়ে রক্ত দিয়েছিলেন সেই অ্যাম্বুলেন্স চালক আমাকে স্বাধীন প্রাণ বাঁচিয়েছিলেন পরবর্তীকালে আরো অনেকে রক্ত দিয়েছিল। কিন্তু সেদিন যদি উনি রক্ত না দিতেন তাহলে আমি আর তাহলে আজ বেঁচে আপনাদের সামনে কথা বলতে পারতাম না । আমার বাবা নেই মা ও গত হয়েছেন আমি মনে করি আমার যেই আম্বুলান্স চালক আমায় রক্ত দিয়েছেন তিনি আমার দ্বিতীয় জন্মদাতা আমি তাকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি ।প্রতিবছর যাই কিন্তু এবছর যেহেতু একটা চলছে আমরা কেউ বের হতে পারছি না আমি ফোনে তাকে আমার কৃতজ্ঞতা জানিয়েছি তার সঙ্গে সঙ্গে এদিন ডানকুনি টোল প্লাজা একজন সাধারণ কর্মী স্বপন মান্না মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঁচ হাজার টাকার একটি চেক সুবির বাবুর হাতে তুলে দেন । সুবীরবাবু বলেন আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বক্ষণের কর্মী তার এই যে দান সেটা আমরা কৃতজ্ঞচিত্তে আমরা নিলাম এবং আমরা মুখ্যমন্ত্রীর ত্রাণ তাহলে পাঠিয়ে দিচ্ছি । এছাড়াও এখানকার বিভিন্ন ক্লাব সংগঠন প্রায় এক লাখ টাকার মতন মুখ্যমন্ত্রী তাহলে তুলে দিয়েছেন আমরাও তাদের আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।Related Articles
কলকাতায় শুরু ট্রাম চলাচল।
কলকাতা , ১৪ জুন:- রবিবার সকাল থেকে কলকাতার পথে আবার ট্রাম চলাচল শুরু হল । আনলক পর্বে ,এখনো লোকাল ট্রেন চালু হয়নি যার ফলে প্রতিদিন বেসরকারী বাসে ও সরকারি বাস গুলিতে জনস্রোতের মতো আছড়ে পড়ছে মানুষের ভীড়। ট্রেনের বিকল্প হিসেবে যা বাস চলাচল করছে তা শহরের যাত্রীর তুলনায় অপ্রতুল। ফলে সর্বত্র বাদুড়ঝোলা অবস্থা। রাস্তা জুড়ে […]
শর্তসাপেক্ষে রিয়্যালিটি শোয়ের শুটিংয়ে শুরু করা যাবে -মুখ্যমন্ত্রী।
নবান্ন , ৬ জুলাই:- রাজ্যে এবার শর্তসাপেক্ষে রিয়্যালিটি শোয়ের শুটিংয়ে শুরু করা যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। নবান্নে আজ টালিগঞ্জের চলচ্চিত্রশিল্পের কলাকুশলীদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন,দর্শক ছাড়া চাইলে রিয়ালিটি শো করা যেতে পারে। তবে অডিশনের নামে প্রচুর লোকের জমায়েত করা যাবে না। প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ করার তিনি পরামর্শ দিয়েছেন। তবে […]
উত্তরবঙ্গ থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু তৃণমূল নেত্রীর।
কলকাতা, ২৪ জুন:- উত্তরবঙ্গ থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে সেখানে প্রচার শেষে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রচারে যাবেন তৃণমূল নেত্রী। পাশাপাশি প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ঘোষিত সূচি অনুযায়ী, হাতে আর মাত্র ১৫ দিন। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর এই হাইভোল্টেজ নির্বাচনকে পাখির চোখ করেছে সব রাজনৈতিক […]




