নবান্ন,হাওড়া,৭ এপ্রিল:- নভেল করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্য সরকারের সঙ্গে একযোগে কাজ করবে বামেরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ নবান্নে গিয়ে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেন।সেখানেই মুখ্যমন্ত্রীকে এই আশ্বাস দেন বাম নেতৃত্ব। করোনা মোকাবিলায় কি পদক্ষেপ নেওয়া যায়, দেশের বিভিন্ন রাজ্যে থাকা এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের কিভাবে বাড়িতে ফেরানো যায় , চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে । এই পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হবে বাম নেতৃত্ব তা নিয়ে মুখ্যমন্ত্রীকে কিছু পরামর্শ দেন। পাশাপাশি তাদের তরফ এ একটি স্মারকলিপিও মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়।অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার এখনো পর্যন্ত কি ব্যবস্থা গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী প্রতিনিধিদের কাছে সেগুলো ব্যাখ্যা করেন ।পাশাপাশি এই গুরুত্বপূর্ণ সময়ে তাদের রাজ্য সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি। আজকের বৈঠকে বিমান বসু ছাড়াও সূর্যকান্ত মিশ্র ,স্বপন ব্যানার্জি , মনোজ ভট্টাচার্যর মত বাম নেতারা উপস্থিত ছিলেন।
Related Articles
চারমাস নিখোঁজ থাকার পর বৌদি-দেওয়রের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।
পূর্ব-বর্ধমান , ১০ জুলাই:- গত ৪ মাস ধরে বৌদির সঙ্গে দেওরের নিখোঁজ থাকার পর শুক্রবার তাদের ঝুলন্ত দেহ লক্ষ্য করা গেল বাড়ির অদূরে জঙ্গলের এক গাছে। স্থানীয় এলাকার যুবকেরা দুটি ঝুলতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ পৌঁছে উদ্ধার করল দেহ। রানীগঞ্জের ৩৭ নম্বর ওয়ার্ডের মহাবীর কোলিয়ারি সাহেব কুঠি এলাকার ঘটনা। ঘটনার বিবরণে জানা যায় খনি […]
রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে সত্যাগ্রহ আন্দোলনে বসলেন তৃণমূল কর্মীরা।
আরামবাগ, ১৫মে:- রাজ্যপালের বিরুদ্ধে তোপ দেগে আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের উদ্যোগে সত্যাগ্রহ আন্দোলন। তৃনমুল নেতৃত্বের অভিযোগ রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন।এর প্রতিবাদে তৃনমুল এদিন আরামবাগে সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। এই সত্যাগ্রহ আন্দোলনে নেতৃত্ব দেন আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের নেতা স্বপন নন্দী। এই বিষয়ে তৃনমুল নেতা স্বপন নন্দী বলেন, রাজ্যের রাজ্যপাল করোনা […]
রাজ্যপালের ভাষণে বাধা বিজেপির।
কলকাতা, ৮ ফেব্রুয়ারি:- রাজ্যপালের অভিভাষণে বাধা বিজেপির।রাজ্যপাল রাজ্যের উন্নয়ন সম্পর্কে বলতে শুরু করতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির নেতৃত্বে বিধানসভার অভ্যন্তরে স্লোগান শাউটিং, কাগজ ছিঁড়ে প্রতিবাদ বিজেপি সদস্যদের। Post Views: 501







