তরুণ মুখোপাধ্যায়,৬ এপ্রিল:- রিষড়ার এক নামি ইংরাজি মাধ্যম স্কুল ও স্থানীয় বিশিষ্ট সমাজসেবী রাজেশ বিয়ানির উদ্যোগে স্থানীয় বাঙ্গুরপার্ক এলাকায় প্রায় সাড়ে ৬০০ মানুষকে তাদের হাতে খাদ্যবস্তু তুলে দিলেন । দেওয়া হয় বাঙ্গুর পার্ক এলাকায়। খাদ্য সামগ্রী তুলে দিলেন রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র । বিজয় বাবু জানালেন ইংরাজি মাধ্যম স্কুল এবং রাজেশজী যে মহৎ কাজে এগিয়ে এসেছেন তা প্রশংসার যোগ্য । আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানিয়েছেন এই বিপদের দিনে সমস্ত মানুষের পাশে আমরা যেন দাঁড়াই। আজ এরাই সেই কাজ করলেন। এটা অত্যন্ত প্রশংসাযোগ্য । সঙ্গে সঙ্গে বিজয়বাবু জানান গত ২৩ তারিখ থেকে রিষড়া পুরসভা এই এলাকার বসবাসকারী সমস্ত গরিব মানুষরা যাতে না খেয়ে থাকেন সেই ব্যবস্থা করেছেন করেছে । প্রতিদিন তাদের হাতে প্রয়োজনীয় খাদ্য প্রস্তুত তুলে দেওয়া হচ্ছে। এবং এই ভয়ঙ্কর বিপদের দিনে আমাদের মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন যে সকলকে লকডাউন পালন করতে হবে তা এখানকার বসবাসকারীরা করে দেখিয়েছেন ঈশ্বরের কৃপায় এই রোগের আক্রান্ত কোনো মানুষ রিষড়ায় নেই। আপনাদের কাছে অনুরোধ আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন । নিজে বাঁচুন এবং অপরকে বাঁচার সুযোগ করে দিন।
Related Articles
হুগলিতে লকেটের সমর্থনে প্রচারে হেমন্ত বিশ্বকর্মা।
হুগলি, ১০ মে:- সন্দেশখালীর ঘটনায় সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত দিয়েছে। অস্ত্র গোলাবারুদ উদ্ধার হয়েছে সন্দেশখালি থেকে। আমার প্রশ্ন হচ্ছে যখন সিবিআই তদন্ত চলছে সুপ্রিমকোর্ট আর হাইকোর্ট তার উপর ভরসা করে বসে আছে। আপনি কেন সেই তদন্তকে টেম্পারিং করছেন। এটা বাংলাকে বদনাম করার কাজ নয়। বাংলার মা বোনেদের ন্যায় দেওয়ার কাজ। আপনি কেন স্টিং অপারেশন করছেন […]
হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠানে ২৯ তারিখ ঝাড়খন্ড যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা,২৬ ডিসেম্বর:– আগামী ২৯ তারিখ ঝাড়খণ্ডে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হেমন্ত সোরেনের সপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে বিরোধী বাকি দলের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন পুরুলিয়াতে। সেখানে নাগরিক আইনের বিরোধিতায় মিছিল করবেন তিনি। তারপর আগামী তিন জনয়ারি শিলিগুড়িতে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। Post Views: 361
ডেঙ্গু রুখতে এবার ঔষধি মশারি।
কলকাতা, ২৬ সেপ্টেম্বর:- শহরের পাশাপাশি এবার গ্রামাঞ্চলেও ডেঙ্গুর প্রকোপে চিন্তায় পড়েছে প্রশাসন। ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে বিভিন্ন পুরসভা। কোমর বেঁধে মাঠে নামছে পঞ্চায়েত গুলিও। মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলা নিয়ে আলোচনা হয়। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত […]





