হুগলি,১ এপ্রিল:- গত ২৯ মার্চ শেওড়াফুলির বাসিন্দা প্রৌঢ়র করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার পর তার পরিবারকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে যানায় স্বাস্থ্য দপ্তর, সেই মত গত মঙ্গলবার তার পরিবারের সদস্য সহ তার সংস্পর্শে আসা ১৪ জন কে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে আসা হয় লালারস পরীক্ষার জন্য। রিপোর্টে আক্রান্ত প্রৌঢ়ের ভাই ও ছেলের পজিটিভ এসেছে বলে জানা যায়। এর পরই ওই দুই জনকে চিকিৎসার জন্য কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাকি ১২ জন সদস্য দের হুগলীর সিঙ্গুরে একটি কোয়ারেন্টাইন সেন্টারে পাঠাবার ব্যবস্থা করে হাসপাতাল কতৃপক্ষ। অভিযোগ কোয়ারেন্টাইনের পাঠাবার নাম শুনেই হাসপাতাল চত্তর থেকেই চম্পট দেয় ১২ জন।এরপরই ঐ ১২ জনের নামে শ্রীরামপুর থানায় পলাতকের অভিযোগ জমা দেয় হাসপাতাল কতৃপক্ষ। শেষে শ্রীরামপুর ও শেওড়াফুলির বিভিন্ন অঞ্চল থেকে ঐ ১২ জন ফের পাকরাও করে পুলিশ। পুলিশি প্রহরায় তাদেরকে ফের সিঙ্গুরে কোয়ারেন্টাইনে পাঠালো পুলিশ।
Related Articles
হাওড়া জেলায় সর্বত্র সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপিত।
হাওড়া , ১৫ আগস্ট:- দেশের ৭৪তম স্বাধীনতা দিবস সাড়ম্বরে পালিত হচ্ছে হাওড়াতেও। সকাল থেকেই জেলার সর্বত্র স্বাধীনতা দিবস উদযাপিত হয়। প্রশাসনিক দফতরগুলিতেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এদিন সকালে কদমতলায় দলীয় কার্য্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, “১৪ আগস্ট মধ্যরাত থেকেই অন্যবার অনেক অনুষ্ঠান হয়।এবার কোভিড পরিস্থিতিতে অনেক অনুষ্ঠান কাটছাঁট করতে […]
একশো শতাংশ বাড়িতে পানীয় জল দেবার কাজ সম্পৰ্ণ হলেই সজল গ্রাম ঘোষণা , জানালো রাজ্য।
কলকাতা , ২৮ সেপ্টেম্বর:- জলস্বপ্ন প্রকল্পের আওতায় যেসব গ্রামে একশ শতাংশ বাড়িতে বিশুদ্ধ পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ সম্পন্ন হবে সেই গ্রামগুলিকে সজল গ্রাম হিসেবে ঘোষণা করা হবে।মুখ্যমন্ত্রীর নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর।আর তাতে তৈরি হয়েছে নতুন মাইল ফলক।সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে, গত মে থেকে অগস্ট পর্যন্ত ওই প্রকল্পের গতি […]
ধানক্ষেতে পোকার আক্রমণ, কৃষকের মাথায় হাত।
মালদা,৩০ নভেম্বর:- আবহাওয়া ভালো থাকায় অতিরিক্ত ফলন হয়েছে দেখে খুশিতে ছিলেন চাষীরা। আমন ধান পাক ধরার পর তা কেটে রেখেছেন জমিতে। শুকানোর পর তা তুলে নিয়ে গিয়ে মাড়াই করবেন। কিন্তু শেষ লগ্নে শীষকাটা ল্যাদা পোকার হানায় মালদহের হরিশ্চন্দ্রপুরের আমন চাষিদের মাথায় হাত পড়েছে। উইপোকার হানায় ভয়াবহ পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন। কেন না, যেভাবে পোকা […]




