কলকাতা,১ এপ্রিল:- প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার পেনশনের ৬ মাসের এর অর্থ রাজ্যের রিলিফ ফান্ডে দান করলেন। একেবারেই নিঃশব্দে । দীর্ঘদিন ধরে অসুস্থ বুদ্ধদেববাবু বর্তমানে লোকচক্ষুর আড়ালে পাম এভিনিউয়ের বাড়িতে থাকেন ।শেষবার তাকে দেখা গিয়েছিল বামফ্রন্টের ব্রিগেড সমাবেশে । তারপর থেকে তাকে আর বাড়ির বাইরে কেউ দেখেনি ।সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকার তিনি যখন রাজ্যপাল হয়ে এ রাজ্যে আসেন তারপরে তিনি সপরিবারে গিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য সঙ্গে দেখা করতে । সেই ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে অনেকেই বিস্মিত হয়ে যান বর্তমান অসুস্থ বুদ্ধবাবুকে দেখে । তবে বাড়িতে থাকলেও তিনি সাম্প্রতিক কালের রাজ্যের সমস্ত খোঁজ খবরই রাখেন এবং বর্তমানে করোনার ছোবলে সারা বিশ্ব ছারখার হয়ে যাচ্ছে ।আমাদের আমাদের দেশেও তার থাবা এসে পড়েছে।তাই বিচলিত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু তার ছমাসের পেনশনের টাকা রাজ্যের রিলিফ ফান্ডে দান করলেন।
Related Articles
তারকেশ্বর মন্দিরে পূজো দিলেন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগ।
হুগলি ১০ মার্চ:- নাম ঘোষণা হতেই তারকেশ্বর মন্দিরে পূজা দিতে এলেন আরামবাগ লোকসভার তৃণমূল প্রার্থী মিতালি বাগ।হুগলি ৪৬ নং জেলা পরিষদের সদস্য এবং গোঘাট দুই ব্লকের সভা নেত্রী পদে আছেন মিতালি বাগ। এদিন সন্ধ্যা ৬ টা নাগাদ তারকেশ্বর মন্দিরে পূজা দিয়েই নির্বাচনী প্রচার শুরু করে দেন। সাংবাদিক মুখোমুখি হয়ে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তিনি […]
বিজেপির DM অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে উত্তেজনা হাওড়াতেও।
হাওড়া, ২ সেপ্টেম্বর:- আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে আজ ২রা সেপ্টেম্বর সোমবার রাজ্যজুড়ে DM অফিস ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি। হাওড়াতেও জেলাশাসক ভবন ঘেরাওয়ের ডাক দেয় হাওড়া জেলা সদর বিজেপি ও গ্রামীণ জেলা বিজেপি। এই কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের ব্যারিকেডের উপর উঠে পড়েন বিক্ষোভকারীরা। স্লোগান দিতে থাকেন তারা। […]
পুলিশ সেজে ছিনতাইয়ের ঘটনা উত্তরপাড়ায়,সি সি ক্যামেরার সূত্র ধরে তদন্তে পুলিশ!
হুগলি, ১ জুন:- পুলিশ সেজে অভিনব কায়দায় কেপমারি উত্তরপাড়ায়। বৃদ্ধের দুটি আংটি নিয়ে চম্পট তিন দুষ্কৃতির। সিসি টিভি দেখে তদন্তে পুলিশ। উত্তরপাড়া বি বি স্ট্রীটের বাসিন্দা প্রদীপ সরকার আজ সকালে গঙ্গায় গিয়েছিলেন। সেখান থেকে দোকানে কয়েকটা জিনিস কিনে বাড়ি ফিরছিলেন। বি বি স্ট্রীটে একজন তার পাশে এসে দাঁড়ায়। আই কার্ড দেখিয়ে পুলিশ অফিসার পরিচয় দেয়। […]











