চিরঞ্জিত ঘোষ, ১ এপ্রিল:- করোনার প্রকোপ থেকে শহরবাসীকে সুস্থ রাখতে এলাকায় জীবাণুমুক্ত করার কাজ শুরু করলো ডানকুনি পৌরসভা । এদিন পুরসভার উদ্যোগে এলাকার সমস্ত সরকারি প্রতিষ্ঠান এবং জনবহুল জায়গাগুলোয় স্যানিটেশনের কাজ চলে। ফায়ার ব্রিগেডের সাহায্যে এদিন ডানকুনি থানা ,ডানকুনি পুরসভা ছাড়াও বিভিন্ন ব্যাংকের এটিএম কাউন্টার এবং বাজারগুলিতে জীবাণুমুক্ত করার কাজ হয় । জীবাণুনাশক কেমিক্যালের সঙ্গে জল মিশিয়ে চারিদিক ধোয়া হয়। এই কাজের পরিচালনা করেন ডানকুনি পুরসভার এক্সিকিউটিভ অফিসার । তিনি জানান যেভাবে এই করোনা ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়ছে তা থেকে আমাদের পৌরসভা এলাকার সমস্ত মানুষকে সুস্থ রাখতেই সানিটাইজ করা হচ্ছে। আমরা ঠিক করেছি পুরো ডানকুনি পুরসভার প্রত্যেকটি এলাকায় স্যানিটেশনের কাজ করবো । আমরা মানুষের কাছে আহ্বান জানাচ্ছি , অনুরোধ করছি আপনারা এই ভয়াবহতা উপলব্ধি করে এর থেকে সাবধান থাকবেন এবং সরকার এবং প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশ দেয়া হচ্ছে সেই নির্দেশ আপনারা অক্ষরে অক্ষরে পালন করুন। তাহলেই আমরা এই ভয়ঙ্কর ব্যাধি থেকে মুক্তি পাব।
Related Articles
করোনা বিধি মেনেই শুরু পঠন পাঠন , শিক্ষকদের থেকে ছাত্ররা পেলো উপহার।
হুগলী, ১৬ নভেম্বর:- দীর্ঘ কয়েক মাস পরে রাজ্যে শুরু হলো বিদ্যালয়ের পঠন পাঠন। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের সামনে ভিড় জমায় ছাত্রছাত্রীরা। শিক্ষকদের পক্ষ থেকে ছাত্রদের দেয়া হলো উপহার। পেন, ফুল, কপালে চন্দনের ফোটা পাশাপাশি করানো হলো মিষ্টিমুখ। শেওড়াফুলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন সমস্ত ছাত্র-ছাত্রীদের প্রবেশ করানো হয় করোনা বিধি মেনেই। ছাত্রদের হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স পড়ে স্কুলে প্রবেশ […]
স্বাস্থ্যসাথীর কার্ড থাকা সত্ত্বেও রোগীর থেকে টাকা নেওয়ার অভিযোগ ডানকুনির এক নার্সিংহোমের বিরুদ্ধে।
হুগলি , ২৪ ডিসেম্বর:- রোগীর “স্বাস্থ্যসাথী কার্ড” থাকা সত্ত্বেও ডানকুনি আরুণোদয় নার্সিংহোমের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ রোগীর পরিবারের তরফ থেকে। হৃদরোগে আক্রান্ত হয়ে ডানকুনির আরুণোদয় নার্সিংহোমে ভর্তি করা হয় ডানকুনি কালীপুরে বাসিন্দা ৮৫ বছরের বৃদ্ধা অবলা বাগ’কে। বৃদ্ধার নামে প্রথমে স্বাস্থ্য সাথীর কার্ড না থাকলেও পরে সেটি করিয়ে নেওয়া হয়। রোগীর চিকিৎসা বাবদ নার্সিংহোম কর্তৃপক্ষ […]
আরজি কর মেডিকেল কলেজে জুনিয়ার ডাক্তারদের একাংশের কর্মবিরতির জেরে অচলাবস্থা অব্যাহত।
কলকাতা, ১৯ অক্টোবর:- কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ুয়া, ইন্টার্ন ও জুনিয়র ডাক্তারদের একাংশের আন্দোলন ও কর্মবিরতির জেরে অচলাবস্থা অব্যাহত। এই পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে আজ কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ২ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। ইন্টার্নদের জানিয়ে দিতে বলা হয়েছে কাজে না […]






