তরুণ মুখোপাধ্যায় ,৩১ মার্চ:- পাখির কলরবে ঘুম ভাঙছে হরিপালের বলদবাঁধের গ্রামবাসীদের। চৈত্রের মাঝ মাসে দেখা মিলছে পরিযায়ী পাখির। হরিপালের বলদবাঁধ গ্রামে রয়েছে পাঁচটি বড় জলাশয়। প্রতিবছর শীতকালে আসে পাখিরা। মাঘের শেষে পাখিরা জলাশয় ছেড়ে পাড়ি দেয় অজানা স্থানে। কিন্তু এই অসময়ে জলাশয়ে এই পাখি দেখে আশ্চর্ষ হয়েছে গ্রামবাসীরা। তবে তারা জানিয়েছে, লকডাউন চলাকালীন পরিবেশের ভারসাম্য এখন সুন্দর পরিবেশের পরিবর্তন হয়েছে। চারিদিকে কারখানা বন্ধ, হাতে গোনা গাড়ি চলছে, শুনশান এলাকার রাস্তাঘাট। ফলে বর্তমানে প্রকৃতি তৈরি হয়েছে দুষণমুক্ত। ফলে শুধু হরিপালের বলদবাঁধ গ্রাম নয়। সর্বত্রই শোনা যাচ্ছে পাখির ডাক। এমনকী গ্রাম ছাড়িয়ে শহরে ঝিঁঝিঁ পোকার ডাক। দেখা মিলছে চড়ুই, দোয়েল, ঘুঘু, ময়না পাখিদের। করোনা লকডাউন এর জেরে যে দুষণমুক্ত পৃথিবী নতুনভাবে তৈরি হয়েছে, তা বিশ্বকে আরো পাঁচ বছরের আয়ু বাড়িয়ে দেবে। আগামীদিনে দূষণমুক্ত পৃথিবী গড়তে গেলে বছরে অন্তত একদিন লকডাউন করা হোক। একদিনের লকডাউনের জন্য অর্থনৈতিক পরিকাঠামো যদি ভেঙেও পড়ে তাতে কোনো ক্ষতি হবে না। অন্তত আগামী প্রজন্ম দেখবে দুষণমুক্ত পৃথিবী ।
Related Articles
হাওড়া অর্থোপেডিক হাসপাতালকে স্নানান্তরিত করার প্রতিবাদে রেল কর্মচারীদের বিক্ষোভ।
হাওড়া, ৪ এপ্রিল:- রেলের অর্থোপেডিক হাসপাতালকে হাওড়া থেকে স্থানান্তরিত করার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান রেল কর্মচারীরা। হাওড়া ও আশপাশের কয়েক লক্ষ রেল কর্মী ও অবসরপ্রাপ্ত রেলকর্মীরা এই হাসপাতাল থেকেই চিকিৎসা পরিষেবা পান। তাই এই হাসপাতাল অন্যত্র স্থানান্তরিত করা যাবে না বলে দাবি তুলেছেন আন্দোলনকারীরা। এদিন ইস্টার্ন রেলওয়ে মেনস ইউনিয়ন হাওড়া ময়দানে অবস্থিত […]
ভ্যাকসিন-কান্ড নিয়ে হাওড়ায় সিএমওএইচ অফিস চলো কর্মসূচি বিজেপি যুব মোর্চার।
হাওড়া, ১৫ জুলাই:- রাজ্যে জাল ভ্যাকসিন কেলেঙ্কারি ও ভ্যাকসিন নিয়ে দুর্নীতির প্রতিবাদে হাওড়া জেলা সদরে বিজেপি যুব মোর্চার ডাকে বৃহস্পতিবার দুপুরে সিএমওএইচ অফিস চলো কর্মসূচি নেওয়া হয়। বঙ্কিম সেতুর ফ্লাইওভার চত্বরে জমায়েতের পর ওমপ্রকাশ সিং, উমেশ রাই প্রমুখের নেতৃত্বে মিছিল আসে সিএমওএইচ অফিসের সামনে। সেখানে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। যুব মোর্চা কর্মীরা সেখানে […]
লিলুয়া গুলি-কান্ডে তদন্তে পুলিশ। আটক বেশ কয়েকজন।
হাওড়া, ৮ জুন:- লিলুয়ার ঘটনায় এখনও পরিস্থিতি থমথমে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। হাওড়ার লিলুয়ায় মৃতদেহ সৎকার নিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় দু’দলের মধ্যে সংঘর্ষ হয়। প্রকাশ্যেই চলে গুলি, বোমা। সেই সংঘর্ষের মধ্যেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় গুলিবিদ্ধ হন লিলুয়া থানার সাব ইন্সপেক্টর সুমন ঘোষ। উল্লেখ্য, দুই দলের গন্ডগোলকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে […]




