সুদীপ দাস ,৩০ মার্চ:- করোনার প্রকোপ ঠেকাতে দিকে দিকে জীবাণু মুক্তের কাজ শুরু করেছে অগ্নি নির্বাপন দপ্তর। আজ হুগলি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রথমে হুগলির জেলাশাসক দপ্তরে জীবানু মুক্তের কাজ শুরু হয়। এদিন দপ্তর সংলগ্ন এলাকা ওয়াটার মিস্ট সিস্টেম মেশিনের সাহায্যে জল, ফিনাইল ও ব্লিচিংয়ের মিশ্রন ঘটিয়ে স্প্রে করা হয়। ডিএম অফিস থেকে বেড়িয়ে দমকল কর্মীরা যান চুঁচুড়া সদর হাসপাতালে। গোটা হাসপাতাল চত্ত্বর এদিন জীবানু মুক্ত করা হয়। এখানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জী সহ অন্যান্যরা। এদিন পুরপ্রধান নিজেও দমকল কর্মীদের সাথে হাত লাগান।
Related Articles
কৃষকদের নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার সময়সীমা বেঁধে দিল রাজ্য।
কলকাতা, ১৩ অক্টোবর:- সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে কৃষকদের নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার সময়সীমা বেঁধে দিয়েছে। সিকিমে মেঘভাঙা বৃষ্টি এবং অতিরিক্ত বর্ষণের কারণে ডিভিসির বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় প্লাবনে উত্তর ও দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় ফসলের ক্ষতি হয়েছে। বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় ওই সব নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণ নভেম্বর […]
করোনায় চিকিৎসা সংক্রান্ত সরঞ্জামের ওপর থেকে জিএসটি মুকুবের দাবি তুললো কংগ্রেস।
কলকাতা, ২৩ মে:- কোভিড মোকাবিলায় বিভিন্ন রাষ্ট্র থেকে যে সমস্ত চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম আসছে তা অবিলম্বে জিএসটি মুকুব করে রাজ্য গুলিকে বন্টন করার জন্য কংগ্রেস দাবি জানিয়েছে। দলের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ ব্যাপারে চিঠি লিখে তার হস্তক্ষেপ চেয়েছেন। প্রদীপ বাবু জানান অতিমারীর সময় বিভিন্ন দেশ থেকে চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম বহুদিন দেশের […]
ঝাড়গ্রামে শিশুমৃত্যুর ঘটনায় ধৃত তিন বৃহন্নলা ,পাঠানো হলো ১৪ দিনের জেল হেফাজতে।
ঝাড়গ্রাম,২৫ জানুয়ারি:- “বাড়ির লোকেদের ইচ্ছার বিরুদ্ধে সদ্যোজাতকে কোলে তুলে নেওয়া, এমনকি বৃহন্নলাদের বিরুদ্ধে মােটা টাকা দাবি করার অভিযোগ দীর্ঘদিন। কিছু কিছু ক্ষেত্রে যা মানবিকতার সীমা ছাড়িয়ে যায়। এমন একক বৃহন্নলা অত্যাচারের শিকার হতে হল মাত্র এক মাস ২১ দিনের এক শিশুকে। ঘটনা বাড়গ্রামের শিলদার। অভিযোেগ, জোর করে দেড় মাসের সুস্থ পুত্র সন্তান নাচাতে গিয়েই […]







