তরুণ মুখোপাধ্যায়,২১ মার্চ:- করোনার মত ভয়ঙ্কর বিপর্যয়ে যাতে রাজ্যের সমস্ত় মানুষ নিরাপদে আতঙ্ক মুক্ত থাকতে পারেন তার জন্য মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছেন শুধু তাই নয় এই সুযোগে কেউ যেনো খাদ্য শস্যের কৃত্তিম অভাব না ঘটায় সে ব্যাপারে পুলিশ প্রশাসন কে কঠোর ভাবে নজর রাখার নির্দেশ দিয়েছেন। যাতে সাধারণ মানুষ খাদ্য ও শাক সবজি ন্যায্য দামে কিনতে পারেন সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। সেই মতো আজ রিষড়া পশ্চিমপাড়ের বাস্তুহারা বাজারে চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার উদ্যোগে বাজারের সাধারণ মানুষের কাছ থেকে কি দাম নেয়া হচ্ছে সে বিষয়ে জানতে বাস্তুহারা বাজাতে বেশ কয়েক ঘন্টা ধরে অভিযান চালায়।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিক্রেতাদের কাছে জানতে চাওয়া হয় শাকসবজি আলুর দাম কত টাকা দরে নেওয়া হচ্ছে খদ্দেরদের কাছ থেকে। এবং তাদের জানিয়ে দেওয়া হয় কোনো মতে যেন মানুষের কাছ থেকে অতিরিক্ত দাম না নেয়া হয়। তেমনি সাধারণ মানুষের সঙ্গেও পুলিশ আধিকারিকরা কথা বলেন। পুলিশের আবেদন মানুষের কাছে যদি কোনভাবে আপনারা দেখেন যে বর্তমান বাজারদর থেকে অতিরিক্ত কোন দোকানদার জিনিসপত্রের দাম নিচ্ছে তা যেন সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে জানান এবং পুলিশ প্রশাসন সে ব্যাপারে কড়া ব্যবস্থা নেবে।
Related Articles
মগড়ায় গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ আটক শ্বাশুড়ি ও স্বামী।
হুগলি , ৩০ সেপ্টেম্বর:- এক গৃহবধুকে পুড়িয়ে মারার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। অগ্নিদগ্ধ অবস্থায় ওই গৃহবধুর জবানবন্দি প্রকাশ্যে আসতেই হাড়হিম সকলের। হাসপাতালের বেডে টানা কয়েক ঘন্টা লড়াইয়ের পর অবশেষে মৃত্যুর কোলে ঢোলে পরে ওই মহিলা। অত্যন্ত মর্মান্তিক ঘটনাটি হুগলীর মগরা থানার অন্তর্গত ষষ্ঠীতলা জয়পুরের। মৃত ওই গৃহবধুর নাম নূপুর সাহা(৩৫)। প্রায় ১১ বছর আগে মগরার […]
কলকাতার পরিবহন ব্যবসায়ী খুনের তদন্ত চলছে। সুইসাইড নোট উদ্ধারের তত্ব নিয়ে পুলিশ কিছু জানাতে চায়নি।
হাওড়া , ২৭ জুন:- হাওড়ায় বান্ধবীর বাড়িতে এসে শুক্রবার সকালে রহস্যজনক ভাবে খুন হয়ে গিয়েছিলেন কলকাতার পরিবহন ব্যবসায়ী আশিস কুমার সিং ( ৪৫ )। ঘটনাটি ঘটেছিল হাওড়ার জেলিয়াপাড়ায়। পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা ছিল একটি বড় কাঁচি দিয়ে কুপিয়ে আশিসবাবুকে খুন করা হয়েছিল। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় শুক্রবারই হাওড়া থানার পুলিশ আশিসবাবুর বান্ধবী কবিতা […]
থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে অমানবিক ঘটনার সাক্ষী থাকলো চন্দননগর, ভাইরাল ভিডিও!
হুগলি, ১৮ জুন:- একটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, একটি ছেলেকে চার পাঁচ জন যুবক মিলে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করছে। লাঠি দিয়েও মারা হচ্ছে ওই ছেলেটিকে। খোঁজ নিয়ে জানা যায় ঘটনাটি চন্দননগরের বড়বাজারের। সেখানে একটি বেসরকারি নার্সিংহোমের উল্টো দিকের একটি চায়ের দোকানে শনিবার সকালে এক ব্যক্তি ১৫ টাকার চাপ বিস্কুট […]




