হুগলি,১৪ মার্চ :- সারা দেশ করোনা নিয়ে সতর্কতা অবলম্বন করছে। সেখানে ব্যাতিক্রম শুধু পশ্চিমবঙ্গ। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর এখনও টনক নড়েনি। যদিও করোনা আতঙ্কে আগামি সোমবার থেকে ৩১শে মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখার কথা আজই ঘোষনা করেছে রাজ্য সরকার। সে বিষয়ে তিনি বলেন আরও আগে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিলো। আজ হুগলির ওলাইচণ্ডী তলায় করোনা প্রসঙ্গে এভাবেই রাজ্য সরকারকে বিঁধলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। এদিন ওলাইচন্ডিতলায় শতাধিক বছরের পুরোনো বার্ষিক পুজোপাঠের অনুষ্ঠানে এসে পুজো দেন তিনি। পুজো দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন মায়ের পুজো তাই এসেছি। সকলকে বলবো জমায়েত না করে পুজো দিয়ে বাড়ি চলে যান। এদিন তিনি সম্প্রতি হুগলি-চুঁচুড়া পুরসভায় নিয়োগ নিয়ে ওঠা দুর্নীতির প্রতিবাদেও মুখ খোলেন তিনি। অন্যদিকে সাংবাদিকদের সাথে তৃণমূলের জলযোগ প্রসঙ্গে তিনি বলেন এই দল সাংবাদিকদের সবথেকে বেশী সমালোচনা করে। তাঁরাই আজ সাংবাদিকদের সাথে জলযোগ করছে।
Related Articles
এবার জয় হিন্দ বাহিনীর লোগো নিজেই তৈরী করবেন বলে জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১ ফেব্রুয়ারি:- নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম দিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ছাত্র সমাজকে তাঁরই আদর্শে গড়ে তুলতে জয় হিন্দ বাহিনী গড়ে তোলার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বাহিনীর লোগো নিজে তৈরি করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন জয় হিন্দ বাহিনীকে আপাতত চারটি জোনে ভাগ করবে রাজ্য সরকার। তিনি জানিয়েছেন শিলিগুড়ি, […]
ডিজে বাজানোর প্রতিবাদ করায় প্রতিবাদী যুবক আক্রান্ত।
হুগলি, ২৮ এপ্রিল:- গত শনিবার ২৭ এপ্রিল ২০২৪ বড়া কমলাপুর থানা সিঙ্গুর, জেলা হুগলী-এর বাসিন্দা সুশোভন দাস বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চের কাছে অভিযোগ করেন, রক্ষাকালী পুজো উপলক্ষে প্রবল শব্দে ওনাড বাড়ির সামনে ডিজে বাজানো হচ্ছে। ঐ ডিজে বাজানোর ফলে ওনার পরিবার ও গ্রামের মানুষজনের জন্যও ভয়ঙ্কর ক্ষতিকর। ডিজে বন্ধ করার জন্য প্রশাসনের কাছে […]
উত্তরপাড়ায় বিজেপির প্রার্থী প্রবীর ঘোষালের নাম ঘোষণায় ক্ষোভ দলের অন্দরেই।
হুগলি , ১৪ মার্চ:- মমতা ব্যানার্জী খেলাটা মনে হয় আমাদের নেতাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। জানি না কি খেলা চলছে। বিষ্ফোরক বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য্য। উত্তরপাড়া বিধানসভার কোন্নগরের বাসিন্দা কৃষ্ণা ভট্টাচার্য্য। বিগত দিনে তিনি হুগলী জেলার সভানেত্রী ছিলেন। টানা কয়েক দশকের বিজেপি নেত্রী তিনি। এদিন প্রবীর ঘোষালের নাম ঘোষনা হতেই রাস্তায় নেমে ক্ষোভে ফেটে পরেন কৃষ্ণাদেবী। […]








