হাওড়া,৭ মার্চ :- উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রেও শনিবার ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির সূচনা হয়। এদিন লিলয়ার হনুমান ভক্ত মন্ডল কমপ্লেক্সে সকালে এনিয়ে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক লক্ষ্মী রতন শুক্লা। এদিন তিনি জনসংযোগ কর্মসূচি করেন। এদিন লক্ষ্মীরতন শুক্লা বলেন, “দিদির নির্দেশে সংগঠনকে মজবুত করতেই এই কর্মসূচির আয়োজন। উত্তর হাওড়ার দলের সকল কাউন্সিলার, ওয়ার্ড সভাপতি, যুব সভাপতি সহ নেতা ও নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে।
Related Articles
কোর্টের নির্দেশে পরবর্তী রাজ্যে বাহিনী মোতায়নের বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক নবান্নে।
কলকাতা, ১৩ জুলাই:- হাইকোর্টের নির্দেশ মত ভোট পরবর্তী সময়ে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে আলোচনা করতে আজ নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বীবেদির পৌরহিত্যে ওই বৈঠকে স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি ও কেন্দ্রীয় বাহিনীর ফোর্স কো অর্ডিনেটর ওই বৈঠকে উপস্থিত ছিলেন। ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিবকেl নির্বাচনী আচরণ বিধি তুলে […]
হোলির সকালে প্রচারে প্রার্থীরা।
হাওড়া , ২৯ মার্চ:- হোলির সকালে পদযাত্রা করলেন ডোমজুড় কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন নিশ্চিন্দার বামনডাঙ্গা থেকে গোলাঘোরা পর্যন্ত পদযাত্রা করেন তিনি। গেরুয়া আবির মেখে প্রচার সারেন তিনি। জনসংযোগ করেন এলাকার মানুষের সঙ্গে। অন্যদিকে, এদিন সকালে উত্তর হাওড়ার নতুন মন্দিরে হোলি উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম চৌধুরী। Post Views: 308
রাজ্যের তিন কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা দিল রাজ্য সরকার।
কলকাতা, ১৩ এপ্রিল:- অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিজয়ী ভারতের মহিলা দলের রাজ্যের তিন কৃতি খেলোয়াড়কে সম্বর্ধনা দিল রাজ্য সরকার।আজ আলিপুরে ধন্যধান্য অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিতাস সাধু , রিচা ঘোষ ও ঋষিতা বসুর হাতে স্মারক এবং পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন।তাঁদের বোলিং কোচ রাজীব দত্তকেও পুরস্কৃত করা হয়। চলতি বছরের জানুয়ারি মাসে […]





