হুগলি,৫ মার্চ:- জমি কেনাকে কেন্দ্র করে বিবাদ,মারধর সহ পঞ্চায়েত উপপ্রধানকে হেনস্থার অভিযোগ পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে। হুগলির রবীন্দ্রনগরে জিটি রোডের পাশে দুই সপ্তাহ আগে রথীন দে’র কাছ থেকে একটি জমি কেনেন কোদালিয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়া গিরি।সে বিষয়ে গুণাক্ষরেও টের পাননি মালিকের মেয়ে,প্রতিবেশী থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্য কেউই।দলবল নিয়ে আজ জিটি রোডের পাশে ওই ঘেরা জমিটি পরিষ্কার করে দখল নিতে যান উপপ্রধান।জমির একপাশে একটি বাড়িতে বসবাস করেন রথীন বাবুর মেয়ে জামাই।তারা জমি পরিষ্কার করতে বাধা দিলে শুরু হয় দুই পক্ষের মধ্যে হাতাহাতি। জমির মালিক দীর্ঘদিন ধরেই এলাকাছাড়া।এলাকাবাসীর অভিযোগ তিন মেয়েকে বঞ্চিত করে গোপনে জমি বেচেছেন রথিন বাবু।
উপপ্রধানের কেনা জমির উপরেই রয়েছে রথিন বাবুর মেয়ের জলের পাম্প।উপ প্রধান ওই পাম্প তুলে দিতে বললে উত্তেজিত হয়ে ওঠেন রথিন বাবুর জামাই রাজেশ দেউড়ি ও স্থানীয় ক্লাবের সদস্যরা।ক্লাব সদস্যরা জমির মালিককে ডেকে আনতে বললে বচসা বেঁধে যায় উপপ্রধানের সাথে।মারধোর করা হয় উপ প্রধানের দেওরকে।হাজির হন পঞ্চায়েত প্রধান বিদ্যুৎ বিশ্বাস,খবর দেন পুলিশে।চুঁচু্ড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে।জয়া গিরির অভিযোগ,তার দলেরই পঞ্চায়েত সদস্যা কৃষ্ণা মন্ডলের স্বামী স্থানীয় ক্লাব সম্পাদক সুকুমার মন্ডল তাকে হেনস্থা করে।অভিযোগ অস্বীকার করে সুকুমার মন্ডলের দাবী মারধোর বা হেনস্থা করা হয়নি।মেয়েদের বঞ্চিত করে কেন গোপনে জমি বিক্রি হলো সেটা বলতে গেলে উপ প্রধানের সঙ্গীরা মোবাইলে ছবি তুলতে থাকে।বারন করাতে বচসা হয়।Related Articles
লকেটের নামে নিখোঁজ পোস্টারকে ঘিরে চাঞ্চল্য চুঁচুড়ায়।
হুগলি, ১২ মে:- রবিবার দুপুরের পর চুঁচুড়া শহরের একাধিক জায়গায় লকেট চ্যাটার্জির নিখোঁজ পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই পোস্টারে লকেট চ্যাটার্জির ছবি দিয়ে লেখা রয়েছে। নিখোঁজ। লকেট মানেই পালাই। জানে হুগলি জানে সবাই। শেষ দেখা গেছে চুঁচুড়াতে ২০১১ তে ১৮ হাজার ভোটে হারতে। কারা এই পোস্টার মারলো তা পোস্টারে লেখা নেই। আর এই নিয়েই […]
কানাইপুর পঞ্চায়েত প্রধানের বাড়িতে অর্জুন সিং ,শুরু রাজনৈতিক জল্পনা।
হুগলি ,১৮ ডিসেম্বর:- কানাইপুর গ্রামপঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদবের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ সেরেছেন বিজেপি সাংসদ অর্জুন সিং ও বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। শুক্রবার পঞ্চায়েতের প্রধান আচ্ছেলাল যাদব জানান গতকাল রাতে বিজেপি সাংসদ অর্জুন সিং ও শঙ্কুদেব পান্ডা এদিকে তাদের নিজের কাজে এসেছিল। তখন সেখান থেকে শুধু তার বাড়িতে এসে সামান্য কথা বলেন। পাশাপাশি এই ঘটনায় হুগলি […]
বিপদের দিনে বিধায়ককে পাশে পেয়ে খুশি চন্ডিতলার মানুষ।
চিরঞ্জিত ঘোষ,২৪ এপ্রিল:- ত্রাস সৃষ্টিকারী করোনার থাবায় ভূমিকম্পের মতো নড়ে গেছে গোটা বিশ্ব।এই করোনা থেকে রেহাই পাইনি আমাদের দেশ ও রাজ্যে। দেশের সমস্ত মানুষ লকডাউনের আওতায় আছেন। এর ফলে আমাদের সমাজে যে সমস্ত গরিব মানুষ আছেন তারা পড়েছেন মহাসঙ্কটে । এই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হুগলির চন্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকার । তার উদ্যোগে […]







