কলকাতা,২ মার্চ:- আগামী দিনে দলের জনভিত্তিকে আরও মজবুত করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী নেতা কর্মীাদের আরও নম্র ও বিনয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মিসভায় আজ তিনি গত লোকসভা নির্বাচনে দলের খারাপ ফল হওয়ার জন্য কর্মীদের একাংশের ঔদ্ধত্য এবং পারষ্পরিক কোন্দলকেই দায়ী করেন। অহঙ্কার ত্যাগ করে মানুষের সঙ্গে ভাল ব্যবহার করতে এবং দলের পুরনো কর্মীদের গুরুত্ব দিতে নেত্রী নির্দেশ দিয়েছেন। তিনি বলেন কোন নেতা দলের থেকে বড় নয়। নেতা নয় কর্মীরাই তৃণমূল কংগ্রেসের সম্পদ। যারা দলের স্বার্থে কাজ করবেন দল তাঁদেরকেই প্রার্থী হিসাবে বিবেচনা করবে। পাশাপাশি মানুষের মধ্যে বিভেদ তৈরি করে অশান্তি বাঁধাতে বিভিন্ন এলাকায় বহিরাগতরা প্রবেশ করছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী দাবি করেছেন।
এই বিষয়ে তিনি দলীয় কর্মীদের কড়া নজরদারি রাখতে বলেন। অন্যদিকে প্ররোচনায় পা না দিয়ে গণতান্ত্রিক ভাবে বিভেদের রাজনীতির মোকাবিলা করারও তিনি নির্দেশ দেন। দিল্লির সাম্প্রতিক হিংসার ঘটনা পরিকল্পিত গণহত্যা বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ দলের নতুন কর্মসূচি আমার গর্ব মমতার সূচনা করে তিনি কেন্দ্রের শাসকদল বিজেপিকে দিল্লির অশান্তির জন্য দায়ী করেন। তৃণমূল কংগ্রেস নেত্রীর অভিযোগ করেন ওই অশান্তির পরিকল্পনা আগে তৈরি হয়েছিল। পরে তাকে সাম্প্রদায়িক রূপ দেওয়া হয়েছে।সে কারণেই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ থাকা সত্ত্বেও অশান্তি সৃষ্টি হয়েছে। গতকাল কলকাতায় অমিত শাহের সভায় যোগ দেওয়ার আগে কিছু বিজেপি সমর্থকের গোলি মারো স্লোগানের অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী সরব হন। ইতিমধ্যে ওই ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। দোষী সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।Related Articles
হাওড়ায় পুজো উদ্বোধনে মোহনবাগানের সবুজ তোতা।
হাওড়া, ৪ অক্টোবর:- হাওড়ার হালদারপাড়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের ৬০তম বর্ষ দূর্গাপুজোর শুভ উদ্বোধন হয়ে গেল শুক্রবার দ্বিতীয়ার সন্ধ্যায়। উপস্থিত ছিলেন মোহনবাগানের ‘সবুজ তোতা’ ব্যারেটো। প্রায় সাত বছর পর ফের কলকাতায় এসে তিনি আপ্লুত হয়ে পড়েন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আবার কলকাতায় এসে সেই ভালোলাগার মুহূর্ত যেন অনুভূত হচ্ছে। Post Views: 331
ভোর রাতে আকাশবাণীতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর মহালয়ায় চণ্ডীপাঠে আপামর বাঙালি কে জানিয়ে দেয় মা আসছেন। সূচনা হচ্ছে দেবীপক্ষের।
হুগলি, ৬ অক্টোবর:- ভোর রাতে আকাশবাণীতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর মহালয়ায় চণ্ডীপাঠে আপামর বাঙালি কে জানিয়ে দেয় মা আসছেন। সূচনা হচ্ছে দেবীপক্ষের। এদিনের এই শুভক্ষনে ভোর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় গঙ্গা এবং নদীর কূলে ভিড় করেছেন লক্ষ লক্ষ্য মানুষ। পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দর্পন করে শ্রদ্ধা জানাচ্ছে তাঁরা। এদিন অন্যান্য জায়গার সঙ্গে হুগলী জেলাতেও দেখা গেল সেই […]
ডানকুনিতে গোমূত্র বিক্রি করার অপরাধে মামুদ আলিকে গ্রেপ্তার করলো ডানকুনি থানার পুলিশ।
হুগলি, ১৭ মার্চ :- ডানকুনিতে গোমূত্র বিক্রি করার অপরাধে মামুদ আলিকে গ্রেপ্তার করলো ডানকুনি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মামুদকে প্ররোচনা দিয়ে এই কাজ করানো হয়েছে। যদিও ২৪ ঘন্টা যেতে না যেতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলো তার বক্তব্য। গোমূত্র নয় তিনি বাতাসার জল খাইয়েছিলেন বলে দাবি করেন , প্রয়োজনে তিনি তার প্রমাণও দেবেন বলেন। […]










