হুগলি,২ মার্চ:- চুঁচুড়া স্টেশনের সামনে স্টেশন রোড জ্যাম থাকার কথা নতুন নয়। অত্যন্ত গুরুত্ত্বপূর্ন এই রাস্তার পাশে মূলতঃ মটোর বাইক দাঁড়িয়ে থাকার ফলে নিত্যদিন যানজটের সৃষ্টি হয়। যার ফলে এই রাস্তাটুকুনি পেরোতে নাভিশ্বাস ওঠে রেলযাত্রী থেকে পথচলতি মানুষদের। এবারে সেখানে হঠাৎ পরিদর্শনে গিয়ে বেআইনিভাবে রাখা সেইসমস্ত মটোর বাইক আটক করলো পুলিশ। নেতৃত্তে ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক হরেকৃষ্ণ হালদার। এদিন ওই এলাকায় হানা দিয়ে রাস্তার পাশে রাখা বহু বাইক আটক করে নিয়ে যায় পুলিশ। পুলিশের কাজে সাধারন মানুষ খুশি হলেও তাঁরা চায় পুলিশের এই নজরদারী ধারাবাহিকভাবে বজায় থাকুক।
Related Articles
সৌজন্যতার ছবি চুঁচুড়ায় , বিজেপি কর্মীর বাড়িতে বিধায়ক অসিত মজুমদার।
সুদীপ দাস , ১৬ জুন:- চুঁচুড়ায় দেখা গেলো সৌজন্যতার ছবি। চুঁচুড়ার প্রতাপপুর অঞ্চলের ব্যবসায়ী দীপক দত্ত এবছর বিজেপির হয়ে ভোটে কাজ করে, তাই তাকে নাকি সপরিবারে এলাকা থেকে উৎখাত করা হবে বলে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কাছে অভিযোগ যায় কাল রাতে। আজ সকালে ভরা বর্ষা মাথায় নিয়ে ছুটে আসেন সপার্সদ ঐ বিজেপি কর্মীর বাড়িতে। তাঁকে […]
এবার আন্দোলনে আশা কর্মীরা, দাবি না মানলে ৩রা আগস্ট থেকে লাগাতার কর্মবিরতির হুমকি।
হাওড়া, ২৯ জুলাই:- ফের আন্দোলনে নামলেন রাজ্যের আশা কর্মীরা। শুক্রবার দুপুরে তাঁরা হাওড়ায় জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ দেখান। পরে সিএমওএইচ এর কাছে স্মারকলিপি দেন তাঁরা। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের তরফ থেকে জানানো হয়, সরকার যদি তাদের দাবি না মানে তাহলে আগামী ৩রা আগস্ট থেকে লাগাতার কর্মবিরতি শুরু করবেন তাঁরা। […]
ক্ষনিকের ঘূর্নি ঝড়ে লন্ডভন্ড চুঁচুড়ার।
হুগলি, ৩০ সেপ্টেম্বর:- হঠাৎ ঝড়ে লন্ডভন্ড চুঁচুড়ার বেনাভারুই এলাকা। কিছুক্ষণ আগের এই ঘটনায় ঘরবাড়ির খুব বেশি ক্ষতি না হলেও একটি কারখানার টিনের চাল উড়ে গাছের মাথায় গিয়ে পড়েছে। পাশাপাশি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে বলে চাষীভাইদের দাবি। স্থানীয়রা জানান, এদিন উত্তর-পূর্বকোন থেকে ওঠা টর্নেডো পথের যাবতীয় জিনিস লণ্ডভণ্ড করে দক্ষিণ দিকে চলে যায়। খবর পাওয়া মাত্রই […]





