ভুবনেস্বর,২৮ ফেব্রুয়ারি:- ‘অবিলম্বে রাজধানী দিল্লিতে শান্তি’ ফেরানোর জন্য সচেষ্ট হতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের পূর্বাঞ্চলের বৈঠকে যোগ দেওয়ার পর শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী। তবে এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে কিছু জানানো হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে মঙ্গলবার সন্ধ্যায় ভুবনেশ্বরে পৌঁছন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই বৈঠকে ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় পেট্রলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, ‘আগাম এজেন্ডায় ছিল না, এমন কিছু নিয়ে আলোচনা হয়নি।
সিএএ, এনআরসি, এনপিআর নিয়ে কোনও আলোচনা হয়নি।’ এছাড়াও রাজ্যের দাবি-দাওয়া নিয়েও সরব হন মমতা। বৈঠক শেষে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের জানান, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মানে যোগ দিয়েছিলাম। আমি শুধু রায়তা খেয়েছি।’ মুখ্যমন্ত্রীর সঙ্গেই বৈঠকে যোগ দিয়েছিলেন রাজ্যের অপর দুই মন্ত্রী অমিত মিত্র ও অরূপ বিশ্বাস। অপরদিকে, ভুবনেশ্বরের বৈঠকের পর রবিবার বিজেপি’র কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় আসছেন অমিত শাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হওয়ার পর কলকাতার শহিদ মিনারের জনসভা থেকে শাহ কী বলেন, তা নিয়ে কৌতূহল শুরু হয়েছে রাজনৈতিক মহলে।Related Articles
নন্দীগ্রামের জনসভায় যোগ দেবেন না মমতা ব্যানার্জি।
কলকাতা , ২৮ ডিসেম্বর:- আগামী সাত জানুয়ারি নন্দীগ্রামের প্রস্তাবিত জনসভায় যোগ দেবেন না মমতা ব্যানার্জি। তবে মমতা যোগ না দিলেও ওই দিন তৃণমূলের ডাকা জনসভা আয়োজিত হবে। বিশেষ সূত্রে এমনটাই জানা গিয়েছে। সুব্রত বক্সি এবং তৃণমূলের অন্য নেতারা অবশ্য যোগ দেবেন ওই সভায়। মমতার না যাওয়ার কারণ হিসাবে এখনও প্রকাশ্যে কোনও কিছু জানায়নি তৃণমূল নেতৃত্ব। […]
আগের থেকে সদস্য সংখ্যা হ্রাস পেয়েছে। রাজ্য সম্মেলনের শেষ দিনে এমন প্রসঙ্গ উঠে এলো কৃষকসভার মঞ্চে।
হাওড়া, ২৪ অক্টোবর:- আগের চাইতে সদস্য সংখ্যা হ্রাস পেয়েছে। এটা বড়ো ফ্যাক্টর। রাজ্য সম্মেলনের সমাপ্তি দিনে এমন প্রসঙ্গ উঠে এলো কৃষকসভার মঞ্চে। “আগে যে সদস্য সংখ্যা এক কোটি পার করেছিল, বা কখনও ৮০ লক্ষ থেকে ৭৫ লক্ষে পর্যন্ত পৌঁছেছিল, বর্তমানে সেই সদস্য সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। এটা অবশ্যই বড়ো ফ্যাক্টর।” তিনদিনব্যাপী ৩৭তম রাজ্য সম্মেলনের সমাপ্তি […]
প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্ত , শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১০ জুন:- বিশিষ্ট চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য ছবি তাহাদের কথা, বাঘ বাহাদুর, উত্তরা, চরাচর, মন্দ মেয়ের উপাখ্যান, কালপুরুষ ইত্যাদি। বুদ্ধদেব দাশগুপ্ত স্পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন অ্যাওয়ার্ড, […]




