হুগলি,২৮ ফেব্রুয়ারি:- ষাঁড়ের গুঁতোয় মৃত্যু ভদ্রেশ্বরের গৌরহাটী তেঁতুলতলায়। জানা গিয়েছে চাঁপদানি পৌরসভার ১৫ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর শ্রীকান্ত মন্ডল তার গাড়ি করে আজ ভদ্রেশর তেঁতুলতলার জগদ্ধাত্রী পুজোর মন্দিরের সামনে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান। ষাঁড়ে গুঁতো মারার কারনে তিনি রাস্তার ধারে পড়েছিলেন দীর্ঘক্ষন। আহত ঐ ব্যক্তিকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাবার পরই তার মৃত্যু হয়।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ব্যক্তি শিবপুর এর বাসিন্দা । ঘাতক ষাঁড়টি কে চিহ্নিত করে ধরার জন্য বনদপ্তরকে ও খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সুত্রে খবর।
Related Articles
অবিলম্বে স্কুল খোলার দাবি , হাওড়ায় রাস্তা অবরোধ করে প্রতীকী ক্লাসরুম , ডেপুটেশন ডিআই-কে।
হাওড়া , ১৩ আগস্ট:- অবিলম্বে স্কুল খোলার দাবিতে এসএফআই এর বিক্ষোভ হলো হাওড়াতেও। শুক্রবার বিকেল সাড়ে ৩টে নাগাদ এসএফআই এর তরফ থেকে ছাত্রছাত্রীরা মিছিল করে হাওড়ার স্কুল শিক্ষা দফতরে ( শিক্ষা ভবন, হাওড়া ) আসার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড করে সেই মিছিল দেয়। এসএফআই কর্মীরা সেই ব্যারিকেড টপকে শিক্ষা ভবনের গেটের সামনে আসার চেষ্টা করলে […]
ঘূর্ণিঝড়ের আশঙ্কা, ধান কেটে ফসল তোলা শুরু করেছেন জগৎবল্লভপুরের চাষীরা।
হাওড়া, ৪ ডিসেম্বর:- ঘূর্ণিঝড়ের আশঙ্কা, ধান কেটে ফসল তোলা শুরু করেছেন জগৎবল্লভপুরের চাষীরা। ঘুর্ণিঝড় জাওয়াদের জেরে ফসল নষ্টের আশঙ্কায় মাঠ থেকে ধান কেটে ফসল ঘরে তোলা শুরু করলেন জগৎবল্লভপুরের কৃষকরা। আগাম সতর্কতার বার্তা পেয়ে কাটা ধান মাঠেই প্লাস্টিক চাপা দিয়ে বৃষ্টি থেকে বাঁচানোর ব্যবস্থা করছেন তাঁরা। পাশাপাশি অনেকেই ধান কেটে তুলে নিয়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। […]
লিলুয়ার চকপাড়ায় বিজেপির প্রার্থীর উপর হামলার অভিযোগ।
হাওড়া, ৩ জুলাই:- লিলুয়ার চকপাড়ায় বিজেপির জেলা পরিষদের প্রার্থীর উপর হামলার অভিযোগ। এলাকায় উত্তেজনা। বালি-জাগাছা ব্লকের চকপাড়া গ্রামে পঞ্চায়েত ভোটের প্রচারের সময় এদিন দুষ্কৃতিরা ওই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, আহত হয়েছেন একাধিক বিজেপি কর্মী। জখম কর্মীকে নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে। লিলুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত বিজেপি নেতার নাম অরবিন্দ […]





