হুগলি,১৭ ফেব্রুয়ারি:- পোলবায় পুলকার দূর্ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা পুলিশ। এবারে চুঁচুড়ার বেসরকারী স্কুলগুলিতে চলা পুলকার মালিক ও ড্রাইভারদের ডেকে তাঁদের সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয় যাতে তাঁরা সরকারি নিয়ম মেনে গাড়ি চালায়। গাড়ি ও গাড়ির কাগজপত্র যাতে ফিট থাকে। পাশাপাশি সকল পুলকার মালিক ও চালকদের যাবতীয় তথ্য নথিবদ্ধ করা হয়। আগামীদিন থেকে পুলকারে পুলিশি চেকিং ধারাবাহিকভাবে করা হবে বলে চন্দননগর পুলিশ কমিশনারের এডিসিপি ট্রাফিক হারাধন হালদার জানান।
Related Articles
রাজভবন গেলেন মুখ্যমন্ত্রী৷
কলকাতা, ১৪ জুলাই:- কিছুক্ষণ আগেই রাজ ভবনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী৷ জানা গিয়েছে রাজ্য বাজেট এবং বিধান পরিষদ গঠন নিয়েই মূলত জগদীপ ধনখড়ের সঙ্গে আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিকেল চারটে থেকে দু’ জনের মধ্যে বৈঠক শুরু হয়েছে বলে খবর ৷ Post Views: 288
শুক্রবার সৌরভের নেতৃত্বে মোহনবাগান-এটিকের প্রথম বৈঠক, নাম-লোগো সহ একাধিক সিদ্ধান্তের অপেক্ষা।
স্পোর্টস ডেস্ক , ৯ জুলাই:- মোহনবাগান-এটিকের মার্জার হওয়ার পর নতুন কোম্পানির নাম এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেড রাখা হয়েছে। ক্লাবের শেয়ারে এটিকের অংশীদারিত্ব বেশি, বোর্ডেও এটিকের সদস্য বেশি। সেক্ষেত্রে মার্জার ক্লাবের নামেও কি এটিকে আধিক্য থাকতে চলেছে?অনেকে মনে করছেন নতুন ক্লাবে এটিকে নামটিই সম্ভবত আগে বসতে চলেছে। আর সেই বিষয়ে চূড়ান্ত নিতে শুক্রবার হাইভোল্টেজ বৈঠকে বসছে মোহনবাগান-এটিকে। […]
মন্তেস্বরে ডাইনি অপবাদ দেওয়ায় এক সাধু সহ পাঁচ জন গ্রেপ্তার।
পুর্ব বর্ধমান , ১৮ জুন:- ডাইনি অপবাদ দিয়ে এক বৃদ্ধাকে মানসিক নির্যাতন ও মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মন্তেস্বর ব্লকে মাঝেরগ্রামে। ঘটনায় আতঙ্কিত হয়ে ওই পরিবার প্রশাসনের দ্বারস্থ হয়।গত কাল মন্তেস্বর ব্লক প্রশাসন পুলিশ প্রশাসন গ্রামে গিয়ে অনেকে সতর্ক করেন, ও সচেতনতা প্রচার করেন প্রশাসন। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানাগেছে দিন কয়েক আগে এক […]



