হুগলি,১৫ ফেব্রুয়ারি:- পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত ছাত্রদের দেখতে গেলে ঢুকতে বাধা সাংসদকে। শনিবার আহত ছাত্রদের দেখতে কলকাতা হাসপাতালে যায় হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। কিন্তু তাকে হাসপাতালে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। লকেট বলে দুর্ঘটনাকে নিয়েও রাজনীতি করা হচ্ছে যেটা ঠিক না। লকেটের এই বক্তব্যকে কটাক্ষ করেন হুগলি জেলার তৃণমূল সভাপতি দিলীপ যাদব। তিনি বলেন লকেট চ্যাটার্জী কাজের থেকে বিজ্ঞাপন বেশি করেন বললেন দিলীপ যাদব। পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত ছাত্রদের দেখতে শনিবার কলকাতা এসএসকেএম হাসপাতালে যান, সেখানে ঢুকতে বাধা পেয়ে সাংবাদিকদের বলেন বাচ্ছাদের চিকিৎসা নিয়ে রাজনীতি করা হচ্ছে। সেই প্রসঙ্গে হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব বলেন লকেট কাজের থেকে বেশি বিজ্ঞাপন করেন। এদিন তৃণমূলের জেলা সভাপতি আরো বলেন যে লকেট যদি বিজ্ঞাপনের থেকে বেশি একটু কাজে মন দিত তাহলে মানুষের ভালো হতো ,অবশ্য লকেট যে দল করে সেই দলে বিজ্ঞাপনের বেশি প্রয়োজন কাজের থেকে। এদিন বিজেপি সাংসদকে এভাবেই কটাক্ষ করেন দিলীপ যাদব।
Related Articles
প্রজাতন্ত্র দিবসের সকালে হাওড়ার পদ্মপুকুরে দুর্ঘটনা, পাশাপাশি লাইনচ্যুত দুটি ট্রেন।
হাওড়া, ২৬ জানুয়ারি:- হাওড়ার পদ্মপুকুর রেলের লেভেল ক্রসিংয়ে রবিবার ৭৬তম প্রজাতন্ত্র দিবসের দিন সকাল সোয়া ৯টা নাগাদ দুটি ট্রেন পাশাপাশি ইয়ার্ডে ঢোকার সময় লাইনচ্যুত হয়। তারফলে পদ্মপুকুরের মতো ব্যস্ত লেবেল ক্রসিং সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। লেগে যায় বিশাল যানজট। এই লেভেল ক্রসিং ব্যবহার করে হাজার হাজার যানবাহন থেকে পথচলতি মানুষ। এই লেভেল ক্রসিং সংযুক্ত করে […]
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিগ বি-র সঙ্গে থাকছেন শাহরুখ খানও।
কলকাতা, ২৬ নভেম্বর:- আগেই জানা গিয়েছিল এবার কলকাতা আন্তর্জাতিক এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনেও আসছেন সস্ত্রীক অমিতাভ বচ্চন। এবার জানা গেল আসছেন শাহরুখ খানও। দুবছর পর ফের একবার চাঁদের হাট বসতে চলেছে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে। যেখানে একই মঞ্চে থাকবেন শাহরুখ খান, অমিতাভ বচ্চন, জয়া বচ্চনরা৷ উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও৷ অমিতাভ বচ্চন আগেই উদ্বোধনী অনুষ্ঠানে আসার […]
চলে গেলেন জনপ্রিয় বিশিষ্ট অভিনেতা সন্তু মুখোপাধ্যায়।
প্রদীপ সাঁতরা ,১১ মার্চ :- প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। আজ বুধবার সন্ধ্যায় নিজের দক্ষিণ কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। কিছুদিন আগেই শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখনই তাঁর সুগারের সমস্যা ও ক্যান্সারের চিকিৎসার কথা জানা গিয়েছিল। তবে সেইসময় কিছুটা […]





