হুগলি,১৪ ফেব্রুয়ারি:- রিষড়া শহর তৃণমূল কংগ্রেসসের পক্ষ থেকে আজ এলাকার ২৩ নম্বর ওয়ার্ডে রান্নার গ্যাসের দাম বৃদ্বির প্রতিবাদে একটি মিছিল বের করা হয় এই মিছিলে স্থানীয় এলাকার তৃণমূল কর্মীরা সহ স্থানীয় সাধারণ মানুষ যোগদান করেন । এইপ্রসঙ্গে রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের নেতা এবং রিষড়া পুরসভার পৌরসদস্য মনোজ গোস্বামী বলেন যেভাবে বিজেপি সরকার গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের রান্না ঘরে আগুন লাগিয়ে দিয়েছে তার প্রতিবাদে এই মিছিল । এক লাফে সিলিন্ডার পিছু ১৫০ টাকা দাম বাড়িয়েছে বিজেপি সরকার। গ্যাসের মূল্য বৃদ্ধির ধাক্কায় শুধুমাত্র সাধারণ মানুষ নয় বিত্তশালী মানুষের নাভিশ্বাস উঠেছে। অবিলম্বে বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠতে হবে মানুষ কে। এর সঙ্গে সঙ্গে এনআরসি এবং সি এ এ র বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিলে ধ্বনি ওঠে। কেন্দ্রীয় সরকারের দমননীতির বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁড়াবার যে আহ্বান মুখ্যমন্ত্রী জানিয়েছেন তাতে সকলকে শামিল হবার আহ্বান জানান হয় মিছিল থেকে। মনোজ বাবু বলেন যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য যে উন্নয়নমুখী কাজ করে চলেছেন তাকে অকুন্ঠ ভাবে সমর্থন জানানোর আহ্বান জানান এলাকাবাসীর কাছে।
Related Articles
পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ কোন্নগর পুরসভার।
হুগলি , ২৭ জুন:- পরিবেশ বাঁচাতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো কোন্নগর পুরসভা। শনিবার কোন্নগর পুরসভার প্রশাসক বাপ্পাদিত্য চ্যাটার্জীর উদ্যোগে কোন্নগর শহর জুড়ে প্রায় ৩৫০০ গাছ লাগানোর প্রক্রিয়া শুরু হলো। আমফান ঝড়ের দাপটে উপড়ে পড়েছে বহু ছোট বড় গাছ। এই ঝড়ের ফলে ব্যাপক ক্ষতি হয়েছে পরিবেশের। সেই ক্ষতিপূরণ করতে সারা কোন্নগর শহর জুড়ে গাছ লাগানোর পরিকল্পনা […]
হিন্দমোটরে যুবতীর আত্মহত্যার ঘটনায় গ্রেফতার রিষড়ার যুবক।
হুগলি, ১৯ জুন:- হিন্দমোটরে যুবতীর আত্মহত্যার ঘটনায় গ্রেফতার রিষড়ার যুবক। ধৃত যুবকের নাম ঋষি উপাধ্যায়। জানা গেছে তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল হিন্দমোটের যুবতী পূর্বিতা দাসের। পূর্বিতার মায়ের অভিযোগ মেয়েকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করত ওই যুবক। গত কয়েক মাস ধরে সম্পর্ক ছিল দুজনের। গত ৬ই জুন বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ঋষি এবং পরিবার, […]
বিজেপি প্রতিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য বিধানসভা।
কলকাতা, ২৪ জুলাই:- রাজ্যে নারী নির্যাতনের ঘটনার বাড়বাড়ন্তর অভিযোগ তুলে বিধানসভায় বিরোধী বিজেপির প্রতিবাদকে কেন্দ্র করে আজকের অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অগ্নিমিত্রা পাল সহ বিজেপির মহিলা সদস্যরা নারী নির্যাতন সংক্রান্ত মুলতুবি প্রস্তাব এনে তার ওপর আলোচনার দাবি জানান। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের প্রস্তাবটি পাঠের অনুমতি দিলেও আলোচনার দাবি মেনে নেননি। তার প্রতিবাদে বিজেপি […]








