অঞ্জন চট্টোপাধ্যায়,১৪ ফেব্রুয়ারি:- ফুল ফুটলো বাগানে , লিগ জয়ের আরও কাছে পৌঁছালো মোহনবাগান। ঘরের মাঠে নেরোকা এফসি’কে ৬-২ গোলে হারিয়ে আইলিগের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করল মোহনবাগান । ১০ মিনিটের মাথায় বেইতিয়ার কর্নার থেকে হেডে গোল করে বাগানকে এগিয়ে দেন ফ্রান গঞ্জালেজ। দু’মিনিট পরেই ফের বেইতিয়ার কর্নার থেকে তুরসুনভের ভলিতে হেড করে ব্যবধান বাড়ান ফ্রান মোরান্তে। দেখে মনে হচ্ছিল মোহন ফুটবলারদের সুনামি আছড়ে পড়ছে নেরোকা বক্সে । ২৩ মিনিটে ফের বেইতিয়ার ক্রসে হেডে গোল করে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ফ্রান গঞ্জালেজ। ২৫ মিনিটেই নিজের হ্যাটট্রিক পেতে পারতেন গঞ্জালেজ।এর তিন মিনিটের মধ্যে দ্বিতীয় গোলটি আসে ফ্রান মোরান্তের পা থেকে। তুরসুনভের পাস থেকে গোল মোরান্তের। ম্যাচের ২৪ মিনিটে জোসেবা বেইতিয়ার পাস থেকে মোহনবাগানের পক্ষে লিড বাড়ান ফ্রান গঞ্জালেস।
৩৭ মিনিটে ম্যাচে নিজের একমাত্র গোলটি করে মোহনবাগানকে ৪-০ গোলে এগিয়ে দেন বাবা দিওয়ারা। দ্বিতীযার্ধেও একই ছবি দেখা যায়। বাগান ফুটবলাররা নিজেদের মধ্যে পাসিং ফুটবল খেলতে থাকেন। তারমধ্যেই ধাক্কা খায় বাগান ডিফেন্স। বক্সের মধ্যে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বাগান অধিনায়ক ধনচন্দ্র সিংকে। পেনাল্টি পায় নেরোকা। আদজার পেনাল্টি বাঁচিয়ে দেন শঙ্কর। তারপরে দলে কিছু বদল ঘটান সবুজ-মেরুন কোচ কিবু ভিকুনা। ৭০ মিনিটে পরিবর্ত হিসেবে নেমে মোহনবাগানের হয়ে ছয় নম্বর গোল করেন রোমারিও জেসুরাজ ৷ এরপর দুটি দল চেষ্টা করলেও গোল আসেনি ৷ শেষমেশ ৬-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় মোহনবাগান ৷ মোহনবাগান বনাম নেরোকা এফসি ম্যাচে মোট আট গোল অনেক নতুন পরিসংখ্যানের জন্ম দিল । এই নিয়ে টানা দশ ম্যাচ অপরাজিত রয়েছে মোহনবাগান । চলতি আই লিগে একটি ম্যাচে সবচেয়ে বেশি গোল করল দলটি পাশাপাশি সবুজ মেরুনের হয়ে প্রথম হ্যাটট্রিক করলেন ফ্রান গঞ্জালেস।Related Articles
বারবার বন্যায় বিপর্যস্ত খানাকুল , আর্থিক সংকটে চাষীরা।
মহেশ্বর চক্রবর্তী, ২৩ অক্টোবর:- বার বার বন্যায় বিপর্যস্ত হুগলি জেলার খানাকুল। ২০২১ সালের বন্যায় সব হারিয়ে নিঃস্ব খানাকুলের বিস্তৃর্ন এলাকার মানুষ। একদিকে ঘর বাড়ি থেকে শুরু করে দোকানপাঠ সব ধ্বংস হয়ে গেছে অন্যদিকে কশেকশো বিঘা বষাকালীন ফসল ও বর্ষাকালীন আমোন ধানের ক্ষেত নষ্ট হয়ে গেছে। আর্থিক সংকটে খানাকুলের চাষী মহল।কিভাবে সংসার চলবে সেই চিন্তায় রাতে […]
ক্যারিবিয়ান ক্রিকেটের স্বর্ণযুগের স্মৃতি বিশ্বসেরা! বললেন প্রাক্তন মহাতারকা।
স্পোর্টস ডেস্ক, ২৩ জুন:- “আমরা ছিলাম বিশ্বের সেরা স্পোর্টস টিম। কেউ আমাদের হারাতে পারত না। বিশ্বের সর্বত্র সমীহ করা হত আমাদের। ক্যারিবিয়ানে নানা ক্ষেত্রের গ্রেটরা জন্ম নিয়েছেন। আমরাও তার মধ্যে পড়ি। আমরা ছিলাম খেলায় সাফল্যের প্রতীক। সমর্থকদের জন্যই ছিল আমাদের জেতাগুলো। শুধু ক্রিকেটারদেরই নয়, আমাদের সাফল্য বিশ্বের নানা প্রান্তের মানুষকে স্পর্শ করেছিল।” এই ভাবেই ক্যারিবিয়ান ক্রিকেটের […]
সাড়ে পাঁচশো বছরের প্রাচীন শ্রীরামপুরের দোল মন্দিরে শুরু হয়েছে দোলযাত্রা উৎসব l
হুগলি,৯ মার্চ :- সাড়ে পাঁচশো বছরের প্রাচীন শ্রীরামপুরের দোল মন্দিরে শুরু হয়েছে দোলযাত্রা উৎসবl সকাল থেকেই রং , আবির এবং গানের মধ্য দিয়ে সেজে উঠেছে মন্দির চত্বর lআজকের দিনে প্রাচীন এই মন্দিরে রাধা কৃষ্ণর বিগ্রহকে পূজা দেবার জন্য ভক্তরা এসে ভীড় করেন এই মন্দির চত্বরেlপূজোর ব্যবস্থাপনায় খুশি ভক্তরা l একইভাবে উদ্যোক্তারা খুশি ভক্ত সমাগমেl অন্যদিকে […]







