অঞ্জন চট্টোপাধ্যায়,১৪ ফেব্রুয়ারি:- এই দলের দ্বিতীয় ডিভিশন আই লিগ জেতার ক্ষমতা নেই । জয়ের দেখা নেই ইস্টবেঙ্গলের ।অবনমনের আশঙ্কায় শতবর্ষে কলঙ্কের ছায়া লাল হলুদ তাঁৱুতে। এই অবস্থায় ইস্টবেঙ্গলের বর্তমান দল ও কোয়েস কর্তাদের একহাত নিলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি এদিন ক্লাবে বলেন, এই দলের তো দ্বিতীয় ডিভিশন আই লিগ জেতার ক্ষমতা নেই। আমরা জানতাম। বারবার বলেছি কলকাতা লিগের সময় যে দল জর্জ, পিয়ারলেসকে হারাতে পারে না তারা আই লিগে ভালো কিছু করবে এমন আশা করা ঠিক নয়। আমি এখনো বলছি এই দল থেকে কোনো প্রত্যাশা রাখা উচিত নয়। নূ্যনতম চেষ্টা টুকু এদের নেই। এব়পর দেবব্রত সরকার বলেন, কোয়েস কোনো সহায়তা করছে না দলগঠনে। যা দলে পরিবর্তন করার আমরাই করতে চাহছি, ওরা ন্যূনতম যোগাযোগও করছে না আমাদের সঙ্গে। এদিকে ইস্টবেঙ্গলে কোলাডোকে সরিয়ে দেওয়া নিশ্চিত করা হল। জনি একোস্টাকে আনা হচ্ছে তবে পুরোটাই সবকিছু গোপন রেখে করা হচ্ছে।
Related Articles
খেলা হবে টি-শার্ট ঝাড়গ্রাম বাজারে বিক্রি তুঙ্গে
ঝড়গ্রাম , ১২ মার্চ:- এবারের নির্বাচন হাইভোল্টেজ নির্বাচন বলেই দাবি রাজনৈতিক মহলের। নির্বাচনের প্রচারে শাসক থেকে বিরোধী সকলের মুখেই একটাই সুর ” খেলা হবে “। মিটিং, মিছিল থেকে শুরু করে দেওয়াল লিখন সব জায়গায় খেলা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর মুখেও খেলা হবে স্লোগান শোনা গিয়েছে। “খেলা হবে ” এই স্লোগান আরও একধাপ এগিয়ে […]
বিধাসভায় পিএসির প্রথম বৈঠক অনুষ্ঠিত হলেও , অনুপস্থিত চেয়ারম্যান ও বিরোধী সদস্যরা।
কলকাতা , ৩০ জুলাই:- চেয়ারম্যান এবং বিরোধী সদস্যদের অনুপস্থিতিতে রাজ্য বিধানসভায় আজ নতুন পাবলিক একাউন্টস কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান মুকুল রায় অনুপস্থিত থাকায় ওই বৈঠকে পৌরহিত্য করেন তৃণমূল বিধায়ক তাপস রায়।নির্মল ঘোষ, অশোক দেব, দেবব্রত মজুমদার ও স্বর্ণকমল সাহা, অসীমা পাত্র, দেবাশিস কুমার, শ্যামল মন্ডল এর মত তৃণমূল কংগ্রেস সদস্যরা ওই বৈঠকে […]
বেলুড় মঠে পালিত হচ্ছে সারদা মায়ের জন্মতিথি উৎসব।
হাওড়া,১৮ ডিসেম্বর:- যথাযোগ্য মর্যাদায় বেলুড় রামকৃষ্ণ মঠে আজ ২ পৌষ, ১৮ ডিসেম্বর শ্রীশ্রীসারদা মায়ের ১৬৭তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে। এই উপলক্ষে সকাল থেকেই মঠে ভিড় জমিয়েছেন ভক্ত-অনুরাগীরা। মায়ের মন্দির ও সভামন্ডপে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোরে শ্রীশ্রী মায়ের মন্দিরে মঙ্গলারতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর হয় বেদপাঠ ও স্তবগান। এরপর ভজন, বিশেষ […]






