কলকাতা,১৪ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন সবাই সবার মতো রাজনৈতিক বক্তব্য রেখে অপপ্রচার করেছেন। রাজনৈতিক দূষণ তাদের মধ্যে এতো গ্রাস করেছে তারা সব ভুলে গেছে। আমার দলের ফলাফল নিয়ে বামেদের ভাবতে বলিনি যাদবপুরে কি হয়েছে ? আগে নিজেদের চরকায় তেল দিন। -রাজ্যে বাম আমলে শেষ দশ বছরে ৬৩৬ জন খুন হয়েছে কিন্তু এই রাজ্য সরকার এই আমলে মাত্র ১৫৪ জন খুন হয়েছে এটাও আমরা চাই না। আমরা চাই না কোন দলই খুন হই রাজনীতিতে জিততে হলে অনেক কাজ করতে হয়। বছরের পর বছর বামেরা জিতেছে কিন্তু কোন কাজ করেনি। এবারে তারা আবার বড় লাড্ডু পাবে। বামেরা সবাই সাধু ১৯৮০ সাল থেকে চিটফান্ড চলছে। বোঝাপড়া না থাকলে কি আর হয় তাদের কেউ গ্রেফতার হয় না। ১ কোটি ৫০ লাখ মানুষকে এই স্কিমের মধ্যে নিয়ে আসা হবে। ক্ষেত মজদুর দের এই বিনামূল্যে সামাজিক সুরক্ষার মধ্যে নিয়ে আসা হবে। অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের এখানে যুক্ত করার পরিকল্পনা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ক্ষেত্রে কৃষকদের প্রিমিয়াম রাজ্য সরকার নিজেরাই দিয়ে দেবে। কেন সরস্বতী পুজোর দিন বনধ করেছিলেন ?
বছরে দুটো করে বনধ না করলে হয় না। কংগ্রেস সিপিআইএম এর ডান হাত। যেখানে আঞ্চলিক দল আছে সেখানে কংগ্রেস হেরে যাচ্ছে। বাংলাকে বঞ্চনা করে কেন্দর যদি কোন করে সব কিছু মনে করে করে নেবে তাহলে হবে না। বাংলা উত্তর প্রদেশ নয়। বাংলা মুখ বুজে চোখ বুজে সব কিছু মেনে নেবে না। বাংলায় এন আর সি, এন পি আর করতে দেব না। অনেক রাজ্য এন পি আর শুরু করেছে আমি সবাইকে চিঠি লিখে অনুরোধ করবো দয়া করে এটা করবেন না। মানুষকে ভালোবেসে করতে হয়। গায়ের জোড়ে এই সব কিছু করা যায় না। সঙ্গে বিজেপি বিধায়ককে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেন, রাজনীতির নোংরা খেলা খেলবেন না। এখন সময় আছে ঠিক হয়ে যান। বাংলায় যা মিছিল হয় সেটা আর কোথায় হয় না। আমরা যদি গণতন্ত্র রোধ কতাম তাহলে কি এটা হতো। আজ দুঃখ লাগে তারা যখন মেট্রোর একটা রুট চালু করে সেখানে একটু জানায় না আমাদের। এর জন্য দুঃখ লাগে। চোখের জল ফেলে বাংলার জন্য এই প্রকল্পের জন্য টাকা নিয়ে এসেছিলাম। বাংলাকে বঞ্চনা করে কেন্দ্র যদি মনে করে সব কিছু করে নেবে তাহলে হবে না। বাংলা উত্তরপ্রদেশ নয়। বাংলা মুখ বুজে চোখ বুজে সব কিছু মেনে নেবে না। শুক্রবার বিধানসভায় এই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাংলায় এনআরসি, এনপিআর করতে দেব না। অনেক রাজ্য এনপিআর শুরু করেছে আমি সবাইকে চিঠি লিখে অনুরোধ করবো দয়া করে এটা করবেন না। মানুষকে ভালোবেসে করতে হয়। গায়ের জোড়ে এই সব কিছু করা যায় না।”Related Articles
২০২১ টোকিও অলিম্পিকে দেশবাসীর প্রত্যাশা পূরণে আত্মবিশ্বাসী সিন্ধু
স্পোর্টস ডেস্ক, ৭ নভেম্বর:- ২০১৬ রিও অলিম্পিকের থেকে ২০২১ সালের টোকিও অলিম্পিক অনেকটাই আলাদা হতে চলেছে। এই ব্যাপারটা খুব ভালো করে বুঝে গেছেন ভারতের মহিলা ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। তাঁর থেকে গোটা দেশের প্রত্যাশা অনেকটাই বেড়ে গেছে। কিন্তু সেই প্রত্যাশা তিনি পূরণ করতে পারবেন বলেই মনে করছেন তিনি। ইতিপূর্বে ২০১৬ সালে রিও অলিম্পিরকে ফাইনালে ক্যারোলিনা […]
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে উত্তপ্ত গোঘাট।
গোঘাট, ১৬ সেপ্টেম্বর:- বার বার তৃনমুলের গোষ্ঠী দ্বন্দ্বে উতপ্ত হয়ে উঠছে গোঘাট। এদিনও তার ব্যাতিক্রম হলো না। তৃনমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত হলো এক তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে গোঘাট থানার পশ্চিমপাড়া পঞ্চায়েতের সুন্দরপুরের বাবুরামপুরে। গোষ্ঠীদ্বন্দ্বে আহত তৃণমূল কর্মীর নাম নয়ন চট্টোপাধ্যায়। আহত কর্মির অভিযোগ কাশিনাথ নন্দীর নামে এক তৃনমুল কর্মীর বিরুদ্ধে। কাশিনাথ আগে বিজেপি করত বর্তমানে সে […]
বসিরহাটের ৫৮% বুথই স্পর্শকাতর।
কলকাতা, ৩১ মে:- জানুয়ারি মাসের ৫ তারিখ প্রথম সন্দেশখালিতে মহিলা নির্যাতনের কথা প্রকাশ্যে আসে। তারপর থেকে এই পাঁচ মাসে একটা দিনও এমন যায় নি যেদিন রাজ্য রাজনীতি সন্দেশখালি নিয়ে সরগরম হয়নি। একদিকে বিরোধীরা যখন রাজ্যের শাসকদলকে নিরবচ্ছিন্ন ভাবে আক্রমণ শানিয়েছে, তেমনি শাসক দলও তাদের মতো করে সেই আক্রমণ প্রতিহত করে গেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই […]





