হাওড়া,১৩ ফেব্রুয়ারি:- নিজের জীবন বিপন্ন করেও আত্মহত্যার হাত থেকে এক ব্যক্তিকে বাঁচালেন ‘জলসাথী’র এক কর্মী। বৃহস্পতিবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ার ১নং জেটিঘাটে। ‘জলসাথী’র ওই কর্মীর নাম মনোতোষ চৌধুরী। জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও জেটিঘাটে ডিউটি দিচ্ছিলেন মনোতোষ সহ মোট চারজন। হাওড়া থেকে আর্মেনিয়াম ঘাটগামী লঞ্চ ছাড়ার মুহুর্তে এক যাত্রী আচমকাই জেটি থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। তা দেখে ঝাঁপিয়ে পড়েন মনোতোষ। ওই যাত্রীকে টেনে আনেন জেটিতে। কিন্তু নিজে আটকে যান জেটি ও লঞ্চের মাঝখানে। তাঁর সহকর্মীরা ছুটে এসে তাঁকে বাঁচান। খবর পেয়ে ছুটে আসেন গোলাবাড়ি থানার এস আই প্রতীক সুব্বা। ওই লঞ্চ যাত্রীকে আনা হয় হাওড়া জেলা হাসপাতালে। পুলিশ জানায়, ওই যাত্রী হুগলির উত্তরপাড়ার বাসিন্দা। জানা গেছে ওই ব্যক্তি বেসরকারি সংস্থায় কর্মরত। কয়েক মাস বেতন না পেয়ে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। এর জেরেই তিনি আত্মহত্যার চেষ্টা করেন। এদিকে, মনোতোষের সাহসিকতার প্রসংসা করেছেন সবাই।
Related Articles
জমিদারী চলে যাওয়ার সাথে সাথেই জৌলুস হারিয়েছে সারেঙ্গার ধবনি গ্রামের পাল জমিদার বাড়িতে।
বাঁকুড়া , ২২ অক্টোবর:- বদলেছে সময়, বদলেছে পরিস্থিতি। এখন আর ঝাড়বাতি জ্বলেনা দালানে, বসেনা জলসার আসর। জমিদারী চলে যাওয়ার সাথে সাথেই জৌলুস হারিয়েছে সারেঙ্গার ধবনি গ্রামের পাল জমিদার বাড়িতে। তবে পূজোর জৌলুস কমলেও আজো ভক্তি শ্রদ্ধা ভরে পাল জমিদার বাড়িতে পূজিত হন মা দূর্গা। স্থানীয় নদী থেকে ঘট এনে হয় পূজোর সূচনা, নিয়ম নিষ্ঠা ভরে […]
যেভাবে উন্নয়ন হচ্ছে রাজ্যে ভবিষ্যতে বিশ্বের মধ্যে এক নম্বরে পৌঁছে যাবে বাংলা-মুখ্যমন্ত্রী।
পু:মেদিনীপুর,১২ ডিসেম্বর:- যেভাবে উন্নয়ন হচ্ছে রাজ্যে ভবিষ্যতে শুধু ভারতবর্ষের মধ্যে নয় বিশ্বের মধ্যে এক নম্বরে পৌঁছে যাবে বাংলা। বৃহস্পতিবার বিশ্ব বাণিজ্য সম্মেলনে এমনই আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাজপুর পোর্ট তৈরি হলে এলাকার অর্থনৈতিক পরিকাঠামো পাল্টে যাবে। পর্যটন সহ পরিবহণ ব্যবস্থার মান বাড়বে। অতএব তাজপুর পোর্ট খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ২০ হাজার […]
ইউক্রেনে আটকে পড়া রাজ্যের বাসিন্দাদের ফিরিয়ে আনতে উদ্যোগী রাজ্য , টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি:- যুদ্ধ বিধ্বস্থ ইউক্রেন থেকে আটকে পড়া এরাজ্যের বাসিন্দাদের নিরাপদে রাজ্যে ফিরিয়ে আনতে রাজ্য সরকার সব রকম উদ্যোগ নিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সন্ধ্যায় টুইট করে জানিয়েছেন, এ পর্যন্ত ইউক্রেনে আটকে পড়া এরাজ্যের ১৯৯ জন বাসিন্দার তথ্য বিদেশ মন্ত্রক দেওয়া হয়েছে। তাঁদের যাতে দ্রুত এবং নিরাপদে ফিরিয়ে আনা হয় সে সম্পর্কে অনুরোধ জানানো […]







