কোচবিহার,১০ ফেব্রুয়ারি:- গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার ২ নং ব্লকের বানেশ্বর গ্রাম পঞ্চায়তের বটতলা এলাকায় হানা দিয়ে এক যুবকে আটক করে রেল পুলিশ। ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ সে বেশী অর্থের বিনিময়ে রেল টিকিট কেটে যাত্রীদের থেকে বেশী টাকা নিচ্ছে। এই অভিযোগ পেয়ে রীতিমতো ফাদ পেতে অপারেশন করে নিউ কোচবিহার রেল ষ্টেশনের আরপিএফ কর্মীরা। রবিবার রাতে যাত্রী সেজে, সাদা পোষাকে টিকিট কাটতে যায় ২ আরপিএফ কর্মী। তাঁরা এই অভিযোগের সততা প্রমান পায়। এরপরেই আরপিএফ এর নিউ কোচবিহার স্টেশনের আধিকারিক রবি কুমার এর নেতৃত্বে একটি টিম গিয়ে হাতেনাতে যুবককে গ্রেপ্তার করে। আরপিএফ সূত্রে জানা গেছে, ধৃত ওই যুবকের নাম প্রদীপ দেব। অভিযোগ সে দীর্ঘদিন এই কাজ করছিল। ধৃত ওই যুবকে সোমবার কোচবিহার আদালতে পাঠানো হয়েছে।
Related Articles
২০২১ সালের নতুন ছাত্রবৃত্তি পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী।
কলকাতা, ১৭ নভেম্বর:- এবার থেকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ৬৫ শতাংশ নম্বর পেলেই রাজ্য সরকারের বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন জানানো যাবে। আগে এই সীমা ছিল ৭৫ শতাংশ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার ২০২১ সালের নতুন ছাত্র বৃত্তি পোর্টালটির উদ্বোধন করেন। তিনি জানান এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় মোট৭, ৬২,৮৫৮ কোটি টাকার স্কলারশিপ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, চলতি […]
আগামীদিনে বিজেপি দলটাও এরাজ্যে বিলুপ্ত হয়ে যাবে – ফিরহাদ হাকিম।
কলকাতা, ৩ ডিসেম্বর:- বিভাজনের রাজনীতির হত্যার রাজনীতি এবং নিরবিচ্ছিন্নভাবে সমালোচনার মাধ্যমে কখনো ক্ষমতায় আসা যায়না, বিজেপির এ বিষয়টা মাথায় রাখা উচিত। ক্ষমতায় আসতে গেলে এবং ক্ষমতায় টিকে থাকতে গেলে মানুষের জন্য কাজ করতে হয় এবং মানুষের মন জয় করতে হয়। বিজেপি দলের নেতা-নেত্রীরা এই কাজটা করতেই ব্যর্থ। বিগত দিনেও এরাজ্যে বিজেপি মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত […]
রাজ্যের শিক্ষাখাতে টাকা মঞ্জুর কেন্দ্রের, চাপানউতর দুই শিবিরের।
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:- কেন্দ্রীয় সরকার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য সমগ্র শিক্ষা মিশনে রাজ্যকে ২ হাজার ৬৫০ কোটি টাকা মঞ্জুর করেছে। এছাড়া, স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য আলাদা করে ২৪৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিক্ষা দফতর সূত্রের খবর, এই অনুমোদন সংক্রান্ত চিঠি রাজ্যের হাতে আজই এসে পৌঁছেছে। আগামী জুন মাসের মধ্যেই বরাদ্দ টাকার প্রথম কিস্তি পাওয়া যাবে। […]






