কলকাতা,১০ ফেব্রুয়ারি:– প্রতারণা, হুমকি ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় ফের কালীঘাট থানায় জিজ্ঞাসাবাদ মুকুল রায়কে। আইনজীবীদের সঙ্গে নিয়ে সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ কালীঘাট থানায় পৌঁছন বিজেপি নেতা। এক তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে মুকুল রায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়। একদা মুকুল ঘনিষ্ঠ বলে পরিচিত ওই তৃণমূল নেতার অভিযোগ, গত বছরের ফেব্রুয়ারিতে একটি অজানা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসে। ফোনে বলা হয়, মুকুল রায়ের নির্দেশ মতো ওই তৃণমূল নেতার কাছে টাকা পাঠানো হবে। আলিপুর আদালতে এরপর গোটা বিষয়টি জানান ওই তৃণমূল নেতা। এরপর কালীঘাট থানাকে বিষয়টি তদন্ত করে দেখতে নির্দেশ দেয় আলিপুর আদালত। এই মামলায় এর আগে ১৮ জানুয়ারি, কালীঘাট থানায় মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়।
Related Articles
আরজিকর কাণ্ডের প্রতিবাদে চুঁচুড়ায় পথে নামল প্রেসক্লাব অফ হুগলির সাংবাদিকরা।
হুগলি, ২৭ আগস্ট:- আরজিকর কাণ্ডের পর থেকে ধারাবাহিকভাবে সাংবাদিকরা তুলে ধরেছেন গোটা ঘটনার বাস্তবিক চিত্র। সংবাদকর্মীরা বিভিন্ন সময়ে সমাজে ঘটে যাওয়ার অপ্রিতিকর ব্যবস্থাকে তুলে ধরলেও এবার একেবারে রাস্তায় নেমে প্রতিবাদ দেখালেন হুগলি জেলার সাংবাদিকরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে হুগলি প্রেসক্লাবের পক্ষ থেকে চুঁচুড়া ঘড়ির মোড় এলাকায় একটি সমাবেশের আয়োজন করা হয়। যেখানে একসঙ্গে ক্যামেরা বুম ছেড়ে […]
আলোর শহর চন্দননগর ।
প্রদীপ বসু , ৮ নভেম্বর:- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চন্দননগর শহর বরাবরই তার আলোকসজ্জার জন্য বিখ্যাত। বিশেষ করে জগদ্ধাত্রী পূজার সময় এই শহরের আলোকসজ্জার এক অসাধারণ নান্দনিক রূপ দর্শকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা এনে দেয়। চন্দননগর ও তার পার্শ্ববর্তী এলাকা যেমন মানকুন্ডু, ভদ্রেশ্বর, সহ সমগ্র অঞ্চল আলোর অপূর্ব কারুকার্যে সজ্জিত হয়। পূজার এই সময়ে […]
হাসপাতাল গুলিতে রক্ত সঙ্কটের মোকাবিলায় শ্রীরামপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের রক্তদান শিবির।
হুগলি , ২৩ আগস্ট:- করোনা পর্বে সরকারি হাসপাতাল গুলিতে রক্ত সঙ্কটের মোকাবিলায় স্বেচ্ছায় রক্তদান শিবির করল শ্রীরামপুর শহর তৃণমূল ছাত্র পরিষদ ও শ্রীরামপুর কলেজ ছাত্র পরিষদ ইউনিট। রবিবার শ্রীরামপুর কলেজ গেটে রক্তদান শিবিরে রক্তদান করেন শাসক দলের নেতা কর্মীরা। সেখানে হাজির হন শ্রীরামপুর পুরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান উত্তম নাগ ওঅন্যন্যরা ।নেত্রী তনুশ্রী সিংহ বলেন,সরকারি ব্লাড […]








