হুগলি,৭ ফেব্রুয়ারি:- কোন্নগরের পর বাঘরোল আতঙ্ক হুগলীর পোলবা থানার জারুরা এলাকায়। শুক্রবার জারুরার উত্তরপাড়া এলাকাবাসীদের পেতে রাখা ফাঁদে ধরা দেয় বাঘরোলটি। স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহ খানেক ধরে ওই এলাকার গৃহপালিত হাঁস-মুরগী উধাও হয়ে যাচ্ছিলো। বেশ কয়েকটির রক্তাক্ত দেহও মিলেছিলো। এলাকাবাসীদের সন্দেহ হওয়ায় বৃহস্পতিবার রাতে তাঁরাই ওই ফাঁদ পাতে। আর সেখানেই ধরা দেয় বাঘের মতো দেখতে বিরল ওই প্রানীটি। আদিবাসী অধ্যুষিত ওই এলাকার মানুষ বাঘরোলটির মাংস খাওয়ার উদ্যত হন। কিন্তু পোলবা থানার পুলিশ খবর পেয়েই সেখানে পৌঁছয়। গ্রামবাসীদের দাবী ছিলো পুলিশ নয়, একমাত্র বনদপ্তরের হাতেই প্রানীটিকে তুলে দিতে চায়। পুলিশ তাঁদের কথামতো বনদপ্তরে খবর দিলে বনদপ্তরের কর্মীরা এসে বাঘরোলটিকে উদ্ধার করে নিয়ে যায়।
Related Articles
রাজ্যপালকে বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২ নভেম্বর:- রাজ্যপালকে বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী। এদিন সন্ধ্যায় রাজভবনে যান তিনি। সন্ধ্যা ছটা নাগাদ রাজভবনে পৌঁছান মুখ্যমন্ত্রী। আধঘণ্টার কিছু বেশি সময় সেখানে ছিলেন। রাজভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, এদিন নিছক সৌজন্য সাক্ষাৎ করতে এবং বিজয়ার শুভেচ্ছা বিনিময় করতে তিনি রাজ ভবনে এসেছিলেন। উল্লেখ্য উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে রাজ্যপাল আজই […]
পুজোতেও চাকরি প্রার্থীদের ধর্ণা অব্যাহত।
কলকাতা, ২ অক্টোবর:- পুজোয় যখন সারা রাজ্য উৎসবে মাতোয়ারা তখনও মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসে আছেন এসএসসির চাকরি প্রার্থীরা। সরকার তাঁদের নিয়োগ জটিলতার অবসান না ঘটালে পুজোর বাকি দিন গুলিতেও তাঁরা একই ভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন যুব ছাত্র ঐক্য মঞ্চের সভাপতি মইদুল ইসলাম। Post Views: 324
মানুষকে আসতে হচ্ছে না ব্যাংকে , ব্যাংক পৌঁছে যাচ্ছে গ্রাহকদের বাড়ি।
হুগলি,৯ এপ্রিল:- লক ডাউনের সময় মানুষকে আসতে হচ্ছে না ব্যাংকে।মানুষের সুবিধা করে দিতে ব্যাংক পৌঁছে যাচ্ছে গ্রাহকদের বাড়ি।লক ডাউনের মধ্যে অনেকেই বাড়ি থেকে বেরোতে পারছে না।সেই সব গ্রাহকদের কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিলো নবগ্রাম পিপলস্ কো অপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড।যে সমস্ত গ্রাহকরা ব্যাংকে আসতে পারছে না তাদের সমস্যা হলে ব্যাংকের প্রতিনিধিরা পৌঁছে যাচ্ছে গ্রাহকদের […]








