হুগলি,৩ ফেব্রুয়ারি:- দিনেদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটলো চুঁচুড়ার চকবাজার দেবীপার্ক এলাকায়। চায়ের দোকানে বসে থাকা এক বৃদ্ধের হাত থেকে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালালো দুই দুষ্কৃতি। খোয়া গেলো দু-দু’জনের পেনশনের টাকা। স্থানীয় সূত্রে জানা যায় চুঁচুড়ার চকবাজার এলাকার দুই ষাটোর্দ্ধ দুই বাসিন্দা তথা রাজ্য পূর্ত দপ্তরের প্রাক্তন কর্মী কেশব রক্ষিত ও সত্যজিৎ দত্ত প্রতি মাসের ন্যায় আজ ব্যান্ডেল বালি মোড়ে অবস্থিত এলাহাবাদ ব্যাঙ্ক থেকে পেনশন তুলে চকবাজার দেবী পার্কে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। কেশববাবুর কাছে থাকা ব্যাগে তাঁদের দু’জনের পেনশনের ৩০,০০০টাকা ছিলো। দুপুর তিনটে নাগাদ হঠাৎই একটি মোটর বাইকে দুই যুবক এসে কেশববাবুর হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। অভিযোগ পেয়ে চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থল খতিয়ে দেখে ঘটনার তদন্তে নামে।
Related Articles
করোনা সংক্রমণের হার বিপজ্জনক তিন জেলায় , প্রশাসনকে দ্রুত ব্যাবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১১ আগস্ট:- রাজ্যের তিন জেলায় করোনা সংক্রমণের হার বিপজ্জনক বলে সমীক্ষায় উঠে আসায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উদ্বেগ প্রকাশ করেছেন। সংক্রমণ কমাতে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রাজ্যে করোনা সংক্রমনের হার জানতে স্বাস্থ্য দপ্তরের দ্বিতীয় পর্যায়ের সেন্ট্রাল পরীক্ষার রিপোর্টের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী আজ নবান্নে এক উচ্চ পর্যায়ের […]
দারকেশ্বর নদীর বাঁধ ভেঙে প্লাবিত আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকা , নামানো হলো সেনা।
হুগলি , ১ অক্টোবর:- শতাধিক বছরের সমস্যা হলো হুগলি জেলার বন্যা। বিশেষ করে আরামবাগ মহকুমার অন্তরগত খানাকুলের বন্যা ভয়াভয়। এবার সারা আরামবাগ মহকুমা বন্যার কবলে। ২০২১ সালের ভয়ঙ্কর বন্যায় ছয়টি ব্লকই ক্ষতিগ্রস্ত। আবারও ২০২১ সালের ভয়ঙ্কর বন্যার কবলে আরামবাগ মহকুমাবাসী। এই মহকুমার মধ্যে সবচেয়ে বেশি বন্যার জেড়ে ক্ষয়ক্ষতির স্বীকার খানাকুল এক, দুই, গোঘাট এক, দুই, […]
আগামী দিনে ভ্যাট বিহীন শহরে পরিণত হবে হাওড়া। পুরসভার মিশন নির্মল বাংলার অনুষ্ঠানে বললেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া,২২ ফেব্রুয়ারি:- আগামী দিন হাওড়া শহর ভ্যাটবিহীন শহরে পরিণত হবে। সেই লক্ষ্যেই এখন থেকে কাজ শুরু হয়ে গেছে। শনিবার শরৎ সদনে মিশন ক্লিন অ্যান্ড গ্রিন হাওড়া প্রকল্পের আওতায় সলিড ওয়েস্ট ম্যানেজমেণ্ট নিয়ে এক অনুষ্ঠানে এসে একথা বলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, হাওড়া শহরকে পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। শহর পরিচ্ছন্ন […]




