হুগলি,১ ফেব্রুয়ারি:- হামলা করে মামলা দিয়ে যদি বিজেপি কে আটকানো যেত তাহলে নরেন্দ্র মোদীর জায়গায় অনেকেই প্রধানমন্ত্রী হতো-বক্তা বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসুর l আজ হুগলির ডানকুনি হিমনগরে নাগরিকত্ব বিলের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার করেন সায়ন্তন সহ বিজেপির অন্যান্য কর্মীরা l সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন দিল্লিতে গুলি চালানোর ঘটনা বিজেপি সমর্থন করে না তারই পাশাপাশি পার্ক সার্কাসে বাংলাদেশীরা বেশীদিন অন্দোলন করলে আমরা দল বল নিয়ে গিয়ে তুলে দেবো বলে হুমকি দেন তিনি l এই প্রচারে সায়ন্তন ছাড়াও, শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি শ্যামল বসু ,প্রবীর ভান্ডারী সহ ছিলেন বিজেপির অনান্য নেতৃবৃন্দ l
Related Articles
তৃতীয়বার জেতার পর চতুর্থবারের জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী ডাক্তার সুদীপ্ত রায় ।
হুগলি , ৫ এপ্রিল:-তৃতীয়বার জেতার পর চতুর্থবারের জয়ের লক্ষ্যে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার সুদীপ্ত রায় । প্রতিদিন সকাল থেকে হুগলি শ্রীরামপুর কেন্দ্রের বিভিন্ন এলাকা প্রচার চালাচ্ছেন জনদরদি এই প্রার্থী। রিশরা শ্রীরামপুর এবং কিছু পঞ্চায়েতে এলাকা নিয়ে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র। এইসব এলাকার মানুষদের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন তিনি। কখনো বা পায়ে […]
মদনের ছবিতে দুধ দিয়ে স্নান করানো নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিলেন নিজেই।
উঃ২৪পরগনা, ২৬ আগস্ট:- মদন মিত্রের ছবিতে দুধ দিয়ে স্নান করানোর ঘটনায় কটাক্ষ করেছিল বিজেপি নেতৃত্ব। আর সেই বিজেপি নেতৃত্বের কটাক্ষের জবাব দিলেন কামারহাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র। বিধায়ক মদন মিত্র বলেন, বিরোধীরা যারা যে বলছেন খেতে না পেয়ে অনাহারে মানুষ মারা যাচ্ছে। তাদের তালিকা আমায় দিন।এক বছর তাদেরকে আমি খাওয়াবো। পাশাপাশি বিরোধীদের উদ্দেশ্যে বলেন বিজেপি […]
মারের বদলা মার , বদলা আমরা নেবই – অগ্নিমিত্রা পাল।
হাওড়া , ১১ ডিসেম্বর:- বিজেপির সর্বভারতীয় সভাপতি জে, পি নাড্ডার কনভয়ের উপর হামলার প্রতিবাদে হাওড়ায় সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহার নেতৃত্বে গতকাল জেলাশাসকের অফিসের সামনে যে বিক্ষোভ হয় সেখানে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তির ঘটনায় বিজেপি মহিলা মোর্চার তিন কর্মী আহত হন। এদের ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। শুক্রবার হাওড়া জেলা হাসপাতালে আহতদের দেখতে […]









