হুগলি,৩১ জানুয়ারি:- সরস্বতী পুজোর মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শিশুর। মৃত শিশুর নাম লীলেশ রাজবংশী (৫)। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত কাপাসডাঙ্গা ৩ নম্বর গেট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ৩নম্বর গেটের একটি খোলা মাঠে কাপাসডাঙ্গা রাজ সংঘের সরস্বতী পুজোর আয়োজন করা হয়। সেই উপলক্ষে গতকাল রাতে সেখানে বিভিন্ন প্রতিযোগীতা এবং খিচুড়ি খাওয়ানো চলছিলো। সকলের নজর এড়িয়ে ছোট্ট লীলেশ মন্ডপ ঘিরে থাকা দড়ির ব্যাড়িকেডে হোঁচট খেয়ে পরে যায়। সেই ব্যাড়িকেডের ছিলো বিদ্যুতের তার। তাতেই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিষয়টি এলাকাবাসীর নজরে আসতে লীলেশকে তুলতে গিয়ে আরও একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপরই মেন সুইচ অফ করে দিয়ে লীলেশকে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। গভীর শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে চুঁচুড়া থানার পুলিশ।
Related Articles
নতুন পুরানো নিয়েই পুরভোটে যোগ্যতম ব্যক্তিরাই প্রার্থী হবে বলে জানালেন হুগলি জেলা তৃণমূল সভাপতি।
হুগলি, ৪ ফেব্রুয়ারি:- পৌরভোটের দামামা বাজতেই আরামবাগে এলেন হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তথা তৃনমুলের মুখপাত্র স্নেহাশিস চক্রবর্তী। নতুন ও অভিজ্ঞদের মিশ্রণে যোগ্যতম ব্যক্তিদেরই প্রার্থী করা হচ্ছে বলে মন্তব্য করেন। জানা গেছে, তিনি আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে আসেন এবং নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে নাকি প্রশাসনের সঙ্গে কথা বলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্য থেকে প্রার্থী […]
লিলুয়ায় স্থানীয়দের অবরোধের জের, নিকাশি নালা সাফ করে জমা জল সরানোর উদ্যোগ বিধায়কের।
হাওড়া , ২৮ জুন:- পেজে দিবি রাস্তায় বৃষ্টির জমা জলে কলকারখানার রাসায়নিক বর্জ্য মিশে দূষণ ছড়ানোকে কেন্দ্র করে রবিবার রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখিয়েছিলেন লিলুয়ার পটুয়াপাড়া এলাকার ৬৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। রবিবার স্থানীয়দের ওই অবরোধের জেরে সোমবার নিকাশি নালা সাফ করে জমা জল সরানোর উদ্যোগ নিলেন বালির তৃণমূল বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়। কার্যত ওই […]
ভয়াবহ আগুন ভদ্রেশ্বরের ফোম কারখানায়।
হুগলি , ১৩ জুন:- ফোম কারখানায় ভয়াবহ আগুন লেগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ভদ্রেশ্বরে বিঘটি দিল্লি রোডের পাশে। তবে সকালে কারখানা বন্ধ থাকার কারনে কোনো হতাহতের খবর নেই।এই কারখানায় তৈরি হয় ফোমের গদি। কর্মীসংখ্যা ১৭০ জন। খবর পেয়ে চলে আসে দমকলের দুটি ইঞ্জিন। এখনো আগুন আয়ত্ত্বে আসেনি।কিভাবে এই ঘটনা ঘটল এখনো কেউ কিছু বলতে পারছে না।তবে […]




