হুগলি,২৯ জানুয়ারি:- ভন্ড সাধুর ভন্ডামী ক্যামেরাবন্দী। সাধুবাবার কীর্তি ফাঁস হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ক্ষিপ্ত জনতাদের হাতে প্রহৃত হয়ে আপাতত শ্রীঘরে সাধু বাবা সহ তাঁর দুই সাঙ্গপাঙ্গ। আজ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত সাহাগঞ্জ বকুলতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বকুলতলা এলাকায় গঙ্গাপাড়ের একটি বাড়িতে মাস দেড়েক ধরে রয়েছেন এক সাধু বাবা। গভীর রাত পর্যন্ত তিনি ওই এলাকায় পায়চারী করতেন। অনেকেরই সন্দেহ হলেও কেউ কিছু বলতেন না।
সরস্বতী পুজোর আগের রাতে এলাকারই একজন ওই সাধুবাবাকে পাড়ার এক বাড়ির গেট টপকানোর সময় মোবাইল ক্যামেরায় ভিডিও করে রাখেন। এরপর কে-কে বলে চিৎকার করতেই সাধুজি একদৌড়ে নিজের ঘড়ে ঢুকে পড়েন। আজ সকালে ওই ভিডিও পাড়ায় ভাইরাল হয়ে যায়। এরপরই এলাকাবাসীরা একত্রিত হয়ে সাধুবাবাকে চেপে ধরেন। গভীর রাতে অন্যের বাড়িতে কেনো প্রবেশ তার উত্তর না মেলায় সাধু সহ তার দুই সঙ্গীকে বেশ কয়েক ঘা দেওয়ার পর চুঁচুড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও বকুলতলার মত শান্ত এলাকায় এধরনের ঘটনার পর আতঙ্কিত অনেকেই।Related Articles
হুগলি থেকে লকেট কে উপড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের।
হুগলি,১১ জানুয়ারি:- এনআরসি বিরোধী মিছিলে চুঁচুড়ায় এসে হুগলি থেকে লকেট কে উপড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর লোকসভার পাশাপাশি হুগলি লোকসভার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিলেন। আজ চুঁচুড়ায় এনআরসি বিরোধী মহামিছিলে এসে কল্যান বাবু কেন্দ্রীয় সরকারের এনআরসির বিরুদ্ধে একহাত নেয় নরেন্দ্র মোদিকে। প্রসঙ্গত আজ দুপুরে চুঁচুড়া খাদিনা মোড় থেকে […]
সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নূন্যতম মজুরি ১০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত।
কলকাতা, ২ জুলাই:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের শ্রমদফতর এবার সংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নূন্যতম মজুরি ১০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের নিয়ে গঠিত ন্যূনতম মজুরি সংক্রান্ত বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। ফলে রাজ্যের সংগঠিত ক্ষেত্রের প্রায় ১ কোটি শ্রমিক এই বেতনবৃদ্ধির সুযোগ পেতে চলেছেন। চলতি বছরের পুজোর আগেই […]
শ্রীরামপুরের সাংসদের গলা নকল করে অশোভনীয় পোস্ট করার অভিযোগ এক ইউ টিউবারের বিরুদ্ধে , মুচলেখা দিয়ে ক্ষমা স্বীকার অভিযুক্তের।
হুগলি, ২ জুলাই:- সোশ্যাল মিডিয়া ইউ টিউবে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে মিমিক্রি করে অশোভনীয় পোষ্ট করার অভিযোগে এক ইউ টিউবার কে জিঞ্জাসাবাদের জন্য আটক করল শ্রীরামপুর থানার পুলিশ। শুক্রবার অভিযুক্ত শ্রীরামপুর থানায় হাজির হয়ে মুচলেকা দিয়ে অন্যায় স্বীকার চেয়েছেন বলে খবর। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম সাজিদ খান ওরফে ফিদা হোসেন। বাড়ি বীরভূম জেলার […]




