হুগলি,২১ জানুয়ারি:- হুগলীর শ্রীরামপুর থানার অধীন বৈদ্যবাটীর সাথে শেওড়াফুলির পাইকারি বাজারের একমাত্র যোগাযোগ স্থাপনের জরাজীর্ন সেতুটি মেরামত করার জন্য তদন্তে এল হুগলী জেলার চন্দনগর সাব ডিভিশনের সেচ্ দপ্তরের সহকারী বাস্তুকার পার্থ সারথি কোটাল সঙ্গে ছিল রাজ্যের বিরোধী দল নেতা আব্দুল মান্নান ও বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান অরিন্দম গুইন ও স্থানীয় কাউন্সিলর বলরাম ঘোষ। বৈদ্যবাটি ও শেওড়াফুলির যোগাযোগ স্থাপনের পুরনো সেতুটি বহুবছর আগে তৈরি, সেই কারণে সেতুটি মেরামত খুবই জরুরী হয়ে পড়েছে জরুরী হয়ে পড়েছে।
প্রতিদিন এই ব্রিজটির ওপর দিয়ে কয়েক হাজার টন মালবাহী গাড়ি যাতায়াত করে এবং এখান দিয়ে প্রচুর নিত্যযাত্রীও যাতায়াত করে শেওড়াফুলি বাজার, শেওড়াফুলি স্টেশন, কালিবাড়ি, স্কুল ও মাতৃ সদনে। এই রাস্তাটি একমাত্র ব্যবহারের পথ দীর্ঘদিন মেরামতির না হওয়ার কারণে এই সেতুটি যেকোনো মুহূর্তে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাই জরুরি ভিত্তিতে মেরামতের প্রয়োজন। স্থানীয় মানুষের অভিযোগ যে, কোনো নির্বাচন আসলেই রাজনৈতিক দলের নেতারা এবং সরকারি দপ্তরের আধিকারিকরা সদলবলে চলে আসে এখানে পরিদর্শন করতে। তারপরেই আশা শেষ হয়ে যায় ভোট মিটতে, সাধারন মানুষের দাবি যাতে দুর্ঘটনার হাত থেকে বাঁচা যায় তাই দ্রুত এই সেতুটি সারানোর প্রয়োজন। সেচ দপ্তরের আধিকারিক জানায় এই কাজটি করার জন্য টেন্ডার পাশ হয়ে গেছে কিন্তু এই রাস্তাটি বিকল্প কোন রাস্তা না থাকার জন্য চিন্তায় ফেলেছে। সেচ দপ্তরের টাকা অনুমোদন হয়ে গেছে কাজটি খুব তাড়াতাড়ি শুরু করার প্রস্তুতি চলছে। কাজটি তাদের শুরু থেকে শেষ করতে দেড় থেকে দুই মাস সময় লাগবে এর জন্য সাধারণ মানুষকে সহযোগিতা করার কথা জানিয়েছে তিনি।Related Articles
রাজ্যপালকে তীব্র ভাষায় আক্রমন অমিত মিত্রের।
কলকাতা, ১০ নভেম্বর:- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কার্যকারিতা নিয়ে ফের প্রশ্ন তোলায় রাজ্যের সদ্যপ্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নবনিযুক্ত প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র রাজ্যপালকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। একদিন আগে বিজয়া সম্মেলনে শিল্প সম্মেলনকে সফল করতে সব রকমের সহায়তার আশ্বাস দেওয়ার পর সম্মেলনের কার্যকারিতা নিয়ে রাজ্যপালের প্রশ্ন তোলা বিষ্ময়কর বলে অমিত বাবু মন্তব্য করেন।আজ পাল্টা টুইট […]
নভেম্বর থেকে ক্লোজ-ডোর আইএসএল।
স্পোর্টস ডেস্ক , ৮ জুলাই:- করোনা আবহে দর্শকহীন গ্যালারিতেই অনুষ্ঠিত হতে চলেছে আইএসএলের সপ্তম সংস্করণ। শুধু তাই নয়, দেশের একটি কিংবা দু’টি রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে ২০২০-২১ আইএসএলের ব্যপ্তি। সেই দৌড়ে এগিয়ে রয়েছে গোয়া এবং কেরল। সোমবার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে এফএসডিএলের বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ইন্ডিয়ান সুপার লিগের একটি বিশ্বস্ত সূত্র পিটিআই’কে জানিয়েছে, ‘নভেম্বর থেকে […]
বলবিন্দরের সঙ্গে সাক্ষাৎ করলেন পরিবারের সদস্যরা।
হাওড়া ১৪ অক্টোবর:- বিজেপি যুব মোর্চার নবান্ন অভিযানে অস্ত্র সহ ধৃত বলবিন্দর সিং এর ‘হেনস্থা’র ঘটনা নিয়ে এর আগে থানায় অভিযোগ জানানো হয়েছিল। দিল্লি শিখ গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মণজিন্দর সিংহ সিরসা সহ তিনজনের এক প্রতিনিধি দল গত সোমবার সেই কপি নিয়ে হাওড়া থানায় জমা দিয়েছিলেন। কথা বলেছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে। এবার তার একদিন […]







