হুগলি,১৫ জানুয়ারি:- দার্জিলিং যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো কোন্নগর এর বাসিন্দা কৌশিক মল্লিক নামে এক যুবকের। গতকাল (মঙ্গলবার)পাঁচ বন্ধু মিলে রাইডিংএ বের হয় ।অন্য চার বন্ধু শ্যামবাজার এলাকার হলেও কৌশিক একাই ছিল কোন্নগর থেকে। দার্জিলিং যাওয়ার পথেই রায়গঞ্জ এলাকায় একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। এরপর তাঁর বন্ধুরা প্রথমে স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে ভালো চিকিত্সার অভাবে তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু ঘটে কৌশিকের। মৃত্যুর ঘটনার খবর বাড়িতে আসতেই শোকের ছায়া নেমে আসে কৌশিকের বাড়ি সহ এলাকায়।
Related Articles
রেশন মালিকের চিনি পাচার রুখল স্থানীয়রাই , উত্তেজনা চুঁচুড়ায়।
সুদীপ দাস , ২৫ এপ্রিল:- একটি রেশন দোকান থেকে গন বন্টন ব্যাবস্থার চিনি পাচারের সময় হাতেনাতে পাকড়াও। আটক দু’বস্তা চিনি। রবিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার কোদালিয়া মোড়ের কাছে জিটি রোডের পাশে কাপাসডাঙ্গার একটি রেশন দোকানের সামনে। স্থানীয়দের অভিযোগ ফেয়ার প্রাইস নম্বর ৪৭-এর ওই দোকান থেকে প্রায়শই এক ভ্যানচালক ফাঁকা বস্তা নিয়ে যান। রবিবার দুপুরেও […]
শারদ উৎসব উপলক্ষে রাজ্য বিদ্যুৎ দপ্তরের স্পেশাল কন্ট্রোল রুম চালু।
কলকাতা, ২৩ সেপ্টেম্বর:- আসন্ন শারদ উৎসব উপলক্ষে রাজ্য বিদ্যুৎ দপ্তর আজ থেকে স্পেশাল কন্ট্রোলরুম চালু করল। কন্ট্রোল রুম চালুর পর সল্টলেক বিদ্যুৎ ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন জগদ্ধাত্রী পুজো অবধি অর্থাৎ আগামী ৫ই নভেম্বর পর্যন্ত ২৪ ঘণ্টায় এই কন্ট্রোল রুম চালু থাকবে।ডিরেক্টর Distribution পার্থ প্রতিম মুখার্জি এবং চিফ ইঞ্জিনিয়ার […]
চন্দননগরে মদ্যপানরত অবস্থায় ভুয়ো ডব্লিউ, পি,এস অফিসার পুলিশের জালে।
সুদীপ দাস, ৯ সেপ্টেম্বর:- এবারে এক ভূয়ো ডব্লুিউ.পি.এস অফিসার পুলিশের জালে। তাও আবার মদ্যপানরত অবস্থায়। বুধবার রাত সওয়া এগারোটা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর চন্দননগর থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রানী ঘাটের সামনে। ধৃতের নাম সিদ্ধার্থ চক্রবর্তী। বয়স আনুমানিক ৩২ বছর। বাড়ি চন্দননগর বক্সি গলিতে। এদিন রাতে চন্দননগরে টহলরত পুলিশ কর্মীদের কাছ থেকে খবর পেয়ে […]





