হাওড়া,১৫ জানুয়ারি:- আজ পুণ্য মকর সংক্রান্তি। সকাল থেকে হাওড়ার বিভিন্ন ঘাটে পুণ্যস্নান করতে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। হাওড়া রামকৃষ্ণপুর ঘাট, চাঁদমারি ঘাট এবং বেলুড়ের বিভিন্ন ঘাটে মকর সংক্রান্তিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যস্নানের জন্য হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। বিবেকানন্দ ঘাটে আগত ভক্তরা পুণ্যস্নান করছে। নিরাপত্তা বলয়ে ঘিরে দেওয়া হয়েছে বেলুড় মঠ চত্বর।
Related Articles
মোহনবাগান দিবসে আনন্দের বাতাবরণ উত্তরপাড়ায়।
হুগলি, ২৯ জুলাই:- মোহনবাগান দিবসের দিনে শহর উত্তরপাড়ায় আনন্দের বাতাবরণ। একদিকে বর্ষ সেরা সমর্থকের পুরস্কার পাচ্ছেন উত্তরপাড়ার টোটো চালক অজয় পাসোয়ান অন্যদিকে মোহনবাগানের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছেন উত্তরপাড়ার প্রয়াত ফুটবলার বিমল মুখোপাধ্যায়। একদিকে বিমল মুখোপাধ্যায়ের বাবা মনমোহন মুখোপাধ্যায় ছিলেন অমর একাদশের একজন অন্যতম যোদ্ধা। অপরদিকে মোহনবাগান দলের ক্যাপ্টেন হিসেবে প্রথম আইএফএল লিগ জয় করেন […]
দলীয় কার্যালয়ের সামনে থেকেই অস্ত্রসহ গ্রেপ্তার বিজেপি কর্মী।
হুগলি,২৮ নভেম্বর:- বৃহস্পতিবার রিষড়া থানার পুলিশ বেআইনি অস্ত্র সমেত ভাস্কর শীল নামে এক বিজেপি কর্মী কে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি ৭এম এম পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। ধৃতের বাড়ি রিষড়া থানার লক্ষ্মী পল্লীতে । এদিন লক্ষ্মী পল্লীর বিজেপি কার্্য্যালয়ের সামনে থেকে ভাস্কর কে গ্রেপ্তার করা হয়।তিনি একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তা রক্ষীর […]
১০ দফা দাবিতে সিএমওএইচ অফিসে আশা কর্মীদের ডেপুটেশন হাওড়ায়।
হাওড়া, ৭ মার্চ:- রাজ্য সরকারকে আশাকর্মীদের ন্যূনতম মাসিক ১৫,০০০ টাকা ভাতা দিতে হবে, কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীদের পরিবারকে ৫ লক্ষ টাকা দিতে হবে, ফরমেটের প্রতি আইটেমের বরাদ্দ দ্বিগুণ করে বকেয়া সমস্ত টাকা এককালীন দিতে হবে এবং আশাকর্মীদের সমস্ত সরকারি ছুটির দাবি সহ মোট ১০ দফা দাবিতে শুক্রবার দুপুরে রাজ্যের সমস্ত সিএমওএইচ অফিসে ডেপুটেশন কর্মসূচি নেয় […]





