হুগলি,১২ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করছে মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের ছাত্ররা।এদিন সকালে প্রভাতফেরির মাধ্যমে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনের সূচনা করা হয়। এদিন সকালে প্রায় ২০০০ ছাত্রদেরমিছিল রিষরা ও শ্রীরামপুর শহর পরিক্রমা করে। স্বামী বিবেকানন্দ বাণী সম্বলিত পোস্টার কাটআউট নিয়ে ছাত্ররা প্রভাতফেরিতে অংশ নেন ।শুধুমাত্র ছাত্রছাত্রীরা নন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চক্রবর্তীর নেতৃত্বে সমস্ত শিক্ষকও শিক্ষা কর্মীরা এই মিছিলে পা মেলান। মিছিলের অগ্রভাগে ছিলেন আশ্রম বিদ্যালযএর সন্ন্যাসীরা এদিনের এইপ্রভাত ফেরির অগ্রভাগে ছিলেন। প্রচুর মানুষ এই বর্ণাঢ্য শোভাযাত্রা প্রত্যক্ষ রাস্তার দুধারে ভিড় জমান । এছাড়াও আশ্রম বিদ্যালয় এর পক্ষ থেকে এদিন বিশেষ পূজা হোম ও এবং স্বামীজীর জীবন নিয়ে নানা ধরনের আলোচনার আয়োজন করে।
Related Articles
ফুটপাতে বসবাসকারী , অনথিভুক্ত মানুষদের কোভিড টিকাদান কর্মসূচি হাওড়ায়।
হাওড়া, ২৮ জানুয়ারি:- কোভিড সংক্রমণ ঠেকাতে পুরসভার সহযোগিতায় এবং মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে ফুটপাতবাসী এবং অনথিভুক্ত মানুষদের কোভিড টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হলো হাওড়ায়। শুক্রবার সকালে হাওড়া ময়দান বঙ্গবাসী মোড়ে ওই কর্মসূচির সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিন প্রায় শতাধিক মানুষের টিকাদান কর্মসূচি করা হয়। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন পুর প্রশাসকমন্ডলীর […]
অমর্ত্য সেনের জমি নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বিস্মিত এবং আহত।
কলকাতা , ২৫ ডিসেম্বর:- শান্তিনিকেতনে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জমি নিয়ে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ চিঠিতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতীচী’র জমি নিয়ে যে বিতর্ক তৈরি করা হচ্ছে,সংবাদমাধ্যম থেকে তা জানতে পেরে তিনি বিস্মিত এবং আহত। অমর্ত্য সেনের পরিবারের সঙ্গে শান্তিনিকেতনের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কিছু নতুন অনুপ্রবেশকারী সাম্প্রতিক কালে […]
বেলুড় মঠে মহাসমারোহে পালিত হচ্ছে শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মতিথি উৎসব।
হাওড়া, ১ মার্চ:- আজ শনিবার ১লা মার্চ, ১৬ই ফাল্গুন বেলুড় মঠে মহাসমারোহে পালিত হচ্ছে শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মতিথি উৎসব। এদিন ভোর সাড়ে চারটেয় শ্রীশ্রীঠাকুরের মন্দিরে মঙ্গলারতির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সেখানেই হয় বেদপাঠ ও স্তবগান। এরপর সন্ন্যাসী ও ভক্তরা খোল-করতাল সহ শ্রীশ্রীঠাকুরের মন্দির ও সারা মঠ প্রাঙ্গণ ঘুরে ঊষা-কীর্তন করেন। তারপর শ্রীশ্রীঠাকুরের মন্দিরে হয় বিশেষ […]





