হুগলি,১১ জানুয়ারি:- এনআরসি বিরোধী মিছিলে চুঁচুড়ায় এসে হুগলি থেকে লকেট কে উপড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারি শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর লোকসভার পাশাপাশি হুগলি লোকসভার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিলেন। আজ চুঁচুড়ায় এনআরসি বিরোধী মহামিছিলে এসে কল্যান বাবু কেন্দ্রীয় সরকারের এনআরসির বিরুদ্ধে একহাত নেয় নরেন্দ্র মোদিকে। প্রসঙ্গত আজ দুপুরে চুঁচুড়া খাদিনা মোড় থেকে এক মহা মিছিল শুরু হয়ে রবীন্দ্রনগর হয়ে পিয়ারাবাগান সায়রা মোর হয়ে হাসপাতালের সামনে দিয়ে গিয়ে ঘড়ির মোর সমাপ্ত হয়। এদিনের এই মিছিলে কল্যান বন্দোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তপন দাশগুপ্ত চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। এদিন এই মিছিলের শেষে ঘড়ির মোড়ে এক পথসভাও করেন কল্যান বাবুরা। এই পথসভা থেকেই কল্যাণ বাবু হুগলি লোকসভার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং হুগলি থেকে লকেট কে সাফ করবার হুঁশিয়ারিও তিনি দেন।
Related Articles
মানুষ বিপদে পড়লেই টোটো নিয়ে হাজির হন তারকেশ্বরের তনুশ্রী।
হুগলি, ২৯ সেপ্টেম্বর:- কিছুদিন পরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মণ্ডপে আসবেন দেবী দুর্গা। তবে হুগলি জেলার তারকেশ্বরের দত্তপুকুর গ্রামের দুর্গা এখন তনুশ্রী। অভাবে তাড়নায় স্বামীর মতোই টোটো চালান তিনি। তবে আর পাঁচটা টোটোর মতো স্টেশন থেকে বাসস্ট্যান্ড যান না। শুধুমাত্র গ্রামের মানুষ বিপদে পড়লে হাসপাতাল ডাক্তার-খানা ও রাতে মহিলাদের আনা নেওয়ার কাজ করেন। তারকেশ্বর বিধানসভার […]
দেশের মুখ উজ্জ্বল করলেন হাওড়ার সুস্মিতা।
হাওড়া, ২ জুলাই:- দুবাইয়ে ভারতের পতাকা উড়িয়ে ঘরে ফিরলেন হাওড়ার উদয়নারায়ণপুরের কলেজ ছাত্রী। আন্তর্জাতিক স্তরের একাধিক বিষয়ভিত্তিক যোগাসন প্রতিযোগিতায় সোনা ছিনিয়ে এনে দেশের মুখ উজ্জ্বল করেছেন সুস্মিতা দেবনাথ। সোমবার রাতে উদয়নারায়ণপুরের বাড়িতে এসে পৌঁছান সুস্মিতা। স্বাভাবিকভাবেই এই খুশিতে ডখমগ সকলে। ২০২৩ এর সেপ্টেম্বরে উত্তরাখণ্ড রাজ্যে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে আর্টিস্টিক যোগাসন […]
মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত কর্মচারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৫ মে:- মহার্ঘ্য ভাতার দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের পর দিন আন্দোলনের নামে কাজের সময় মিটিং মিছিল করা ওই কর্মীদের সার্ভিস বুকে কেন দাগ পড়বে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে কো অর্ডিনেশন কমিটির কর্মীদের মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার এখন কর্মচারীদের পারফরম্যান্স […]






