হুগলী,১০ জানুয়ারি:– মুম্বাইয়ের একগুচ্ছ সঙ্গীতশিল্পীর উপস্থিতিতে এবারে রিষড়া মেলা জমজমাট। হারহিম করা ঠান্ডাকে আজ হার মানালো রিষড়া পুরসভা আয়োজিত এই উৎসব। সোমবার সকাল থেকেই হিমেল পরশে জবুথবু অবস্থা হুগলি জেলাবাসীর। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরেই বের হননি। তবে সবকিছুকে উপেক্ষা করে এদিন রিষড় মেলায় কিন্তু সাদারনের ভিড় উপচে পড়লো। প্রত্যেকবছরই এই মেলা জনসাধারনের কাছে এক শীতকালিন উৎসব হয়ে ওঠে। এবারেও তার ব্যাতিক্রম হয়নি। আর হবে নাই বা কেনো এই মেলা তো শুধুই মেলা নয়, এই মেলা হলো রিষড়া শহরের এক ঐতিহ্য। রিষড়ার জগদদ্ধাত্রী পুজোর মতই “রিষড়া মেলা” আজ সকলের কাছে এক মিলন উৎসবে পরিণত হয়েছে।
৩০ তম এই রিষড়া মেলায় এবার দালের মেহেন্দির মত পপ গায়ক আসতে চলেছেন। প্রত্যেকবছর রিষড়া মেলা নতুন নতুন ভাবনা নিয়ে আসছে। এবারে মেলা বিগত বারের গুলির তুলনায় সেরা।কোনো খামতি যাতে না থাকে মেলায়, সবরকম চেষ্টা করেছি।৩০ তম রিষড়া মেলায় একথা জানান উপপৌরপ্রধান জাহিদ হাসান খান।তিনি আরো বলেন সর্বোধর্ম নির্বিশেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের । রিষড়ায় যা উন্নয়নের কাজ হয়েছে সেইজন্যই রিষড়া পৌরসভা মডেল পৌরসভা হয়েছে।Related Articles
মদ-কান্ডে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি হাওড়ায়।
হাওড়া, ২২ জুলাই:- হাওড়ার মালিপাঁচঘড়ার বিষ মদ-কান্ডে মৃত্যুর প্রতিবাদে শুভেন্দু অধিকারীর ঘোষিত সভার প্রশাসনিক অনুমতি না পাওয়ায় শুক্রবার বিকেলে বিজেপির তরফ থেকে জেলা অফিসের সামনে জমায়েত এবং এরপর সেখান থেকে মিছিল করে পুলিশ কমিশনার অফিস ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছিল। এদিন বিকেলে সেই মিছিল ব্যারিকেড করে আটকে দেয় হাওড়া থানার পুলিশ। এরপর মিছিল ব্যারিকেড […]
আগামী ১৮ই আগস্ট রাজ্যস্তরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৯ আগস্ট:- তৃতীয় বার ক্ষমতায় আসার পর প্রথমবার রাজ্যস্তরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গেছে আগামী ১৮ ই আগস্ট ওই বৈঠকে রাজ্যের উন্নয়নের গতি প্রকৃতি সার্বিকভাবে পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। করোনা অতিমারীর দাপট এবং গতবছরের বিধানসভা নির্বাচনের কারণে দীর্ঘদিন সার্বিক পর্যালোচনার বৈঠকের সুযোগ হয়নি। একদিকে করোনা অতিমারীর তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। […]
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক ঋণ দেওয়ার পরিমাণ ৫০ কোটির গণ্ডি পেরোলো।
কলকাতা, ২৪ অক্টোবর:- রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাংক ঋণ দেওয়ার পরিমাণ ৫০ কোটির গণ্ডি অতিক্রম করল উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, দুর্গাপুজোর পরপরই ব্যাঙ্ক খুলতেই ঋণ মঞ্জুর এর অংক ৫০ কোটি ছাড়িয়েছে। রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের জন্য একটি সমবায় ব্যাঙ্কের পাশাপাশি একটি বেসরকারি ব্যাঙ্ক এবং দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে রাজ্য সরকারের চুক্তি হয়েছে। কালীপুজোর […]






