হুগলী,৯ জানুয়ারি:- আমি পৌরপ্রধান নই, যেদিন আমি নিজেকে পৌরপ্রধান মনে করবো সেদিন আমার মানুষের সঙ্গে দুরত্ব বেড়ে যাবে। আমি মনে করি রিষড়া একটা পরিবার, আমি একটা পরিবারের সদস্য। ৩০ তম রিষড়া মেলার পঞ্চম দিনে একথা জানান রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র। তিনি বলেন মেলার সময় যত কমে আসছে ততই জনসমুদ্রে পরিণত হচ্ছে মেলা। এই মিলনমেলায় সর্বধর্ম নির্বিশেষে মানুষ আসছে। শুধু পদকর্তা হিসাবে নয় সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন মেলায়। পাশাপাশি জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানও মানুষকে মুগ্ধ করছে।৩০ তম এই রিষড়া মেলায় এবার সুদেশ ভোঁসলে , সঞ্চিতা , সনজিত মন্ডলের গায়ক আসতে চলেছেন। এই মেলাপ্রেমী মানুষদের উৎসাহ বাড়াতে এবারে বিশেষভাবে উদ্যোগী হয়েছে পোর্টাল নিউজ “খবর সোজাসাপটা”। সোজাসাপটার উদ্যোগে প্রতিদিনই দর্শকদের জন্য থাকছে ক্যুইজ কনটেস্ট। সোজাসাপটা মেলায় যাতায়াতকারী জনসাধারন ক্যুইজে অংশগ্রহন করে সোজাসাপটার পক্ষ থেকে অসিতাভ গাঙ্গুলী, অর্ণব বিশ্বাস এর হাত থেকে জিতে নিচ্ছেন হাতে গরম পুরষ্কার।
Related Articles
বর্তমানে পা ধরাধরির রাজনীতি চলছে , বিজেপি ও তৃণমূলকে তোপ সেলিমর।
হাওড়া, ২৭ নভেম্বর:- শুভেন্দু এখন মমতার পা ধরছে, মমতা মোদির পা ধরছে, আবার দু’জন মিলে মোহন ভগবতের পা ধরবে। দুর্নীতি ও সাম্প্রদায়িক রাজনীতিতে বিজেপি ও তৃণমূলকে তোপ দাগলেন সেলিম।রবিবার সকালে হাওড়ার বাঁকড়ায় বামেদের পদযাত্রা কর্মসূচিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই মন্তব্য করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পদযাত্রাতে অংশ নিয়ে রবিবার রাজ্যে দুর্নীতি বিতর্কে তৃণমূল […]
নেত্রীর কড়া হুঁশিয়ারি , ২৪ ঘন্টার মধ্যেই হুগলিতে এক ছাতার তলায় সব পক্ষ।
হুগলি , ১৫ অক্টোবর:- হুগলিতে দলীয় কোন্দলে অসন্তুষ্ট তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া হুশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই জেলা নেতৃত্বের যুযুধান দুই পক্ষকে দেখা গেল এক ছাতার তলায়।বৃহস্পতিবার দুর্গাপুজোর ভার্চুয়াল উব্দোধনের অনুষ্ঠানে শ্রীরামপুরে হাজির ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়ক প্রবীর ঘোষাল, অসিত মজুমদার ও জেলা সভাপতি দিলীপ যাদব। শ্রীরামপুর গান্ধী ময়দানের পুজোতে পাশাপাশি […]
হটাৎ ঘূর্ণিঝড়ের খবরে দিশাহারা চাষীরা , ধান খামারজাত করতে চাষীদের ব্যায় তিনগুন।
খানাকুল, ৩ ডিসেম্বর:- হঠাৎ ঘুর্নিঝড়ের খবরে দিশাহারা অবস্থা চাষীদের। জমির ধান দ্রুত খামারজাত করতে হিমসিম খেতে হচ্ছে। অতিরিক্ত শ্রমিক ও মেশিন ব্যবহার করে ধান খামারজাত করতে ব্যয় অনেক বেশি হচ্ছে চাষীদের।হুগলির খানাকুলের চাষীরা তাই আর্থিক সংকটের সম্মুখীন। তাদের দাবী ঘুর্নিঝড় ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকার খবর ছড়িয়ে পড়তেই খানাকুলের কুমারহাট থেকে শুরু করে বিভিন্ন জায়গার […]





