হুগলি,৩ জানুয়ারি:- আধুনিক প্রযুক্তি কে কাজে লাগিয়ে সমাধান অ্যাপের মাধ্যমে নাগরিকদের উন্নত পুর পরিষেবা দেবে রিষড়া পুরসভা।শুক্রবার ৩০ তম রিষড়া মেলার সাংবাদিক বৈঠকে একথা বলেন পুরসভার চেয়ারম্যান বিজয় মিশ্র। তিনি বলেন মোবাইল ফোনে সমাধান অ্যাপস ডাউনলোড করলেই খুলে যাবে পুরসভার সবকটি দপ্তর। সেই সমস্ত বিভাগে নাগরিকেরা অভিযোগ জানালেই পুরসভা ব্যবস্থা নেবে। ৪ থেকে ১৫ জানুয়ারী পর্যন্ত মেলা চলবে।
বই থেকে ঘর গৃহস্থলির সরঞ্জামের জন্য ৩৫০ টি স্টল থাকবে মেলায়।এ ছাড়া প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা। চেয়ারম্যান বলেন,মেলায় কয়েক লক্ষ মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি । ৫ টাকা প্রবেশ মুল্য করা হয়েছে। মেলায় প্রবেশ করলেই ফ্রী ওয়াই ফাস সুবিধা পাওয়া যাবে। এছাড়াও প্রতিদিন ফোন ইনের সুবিধা। মেলা প্রাঙ্গণের মধ্যেই ফোনের মাধ্যমে রিষড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিক তারা তাদের অভাব অভিযোগ জানাতে পারবে। সব মিলিয়ে জমাজমাট হতে চলছে রিষড়া মেলা।এদিনের সাংবাদিক বৈঠকে পৌরপ্রধান বিজয় সাগর মিস্র ছাড়াও ছিলেন উপ পৌরপ্রধান জাহিদ হাসান খান,পৌর কাউন্সিলর মনোজ গোস্বামি,শুভজিৎ সরকার,কৌশিক মুখোপাধ্যায়, সহ পৌর আধিকারিকরা।Related Articles
বড় ম্যাচের আগেই পদত্যাগ বার্সেলোনা প্রেসিডেন্টের
স্পোর্টস ডেস্ক , ২৮ অক্টোবর:- বুধবার লড়াই জুভেন্টাসের বিরুদ্ধে। তার আগেই প্রবল চাপে থাকা বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ পদত্যাগ করলেন। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। স্পেনীয় সংবাদমাধ্যমের খবর, লিয়োনেল মেসির সঙ্গে সংঘাতের কারণেই সরতে হল তাঁকে। সেই বার্সা মহাতারকার বিরুদ্ধে নামার আগে সতর্ক জুভেন্টাসের নতুন গুরু আন্দ্রেয়া পিরলো। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, […]
আগামীকাল থেকে শুরু হতে চলেছে ১৫ তম কোন্নগর বইমেলা।
হুগলি, ৯ ডিসেম্বর:- আগামীকাল বেলা তিনটেয় স্থানীয় কালিতলা মাঠে ১৫ তম কোন্নগর বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, ইন্দ্রনীল সেন, বেচারাম মান্না, রত্না দে নাগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিক, স্নেহাশিস চক্রবর্তী, ডক্টর সুদীপ্ত রায় সহ অন্যান্যরা। আজ কোন্নগর পুর ভবনে এক সাংবাদিক সম্মেলন করে […]
১৫ বছরের বেশি বয়স পেরোনো বাসকে চালাতে আদালতের দ্বারস্থ হচ্ছেন পরিবহন দপ্তর।
হুগলি, ২৪ আগস্ট:- ১৫ বছর বয়স পেরিয়ে গেলেও এবার থেকে চলতে পারে বাস! এই নিয়ে আদালতের দ্বারস্থ হবেন রাজ্য পরিবহন দফতর। গণপরিবহন যাতে বিঘ্নিত না হয় এবং স্বাস্থ্য ভালো থাকা বাসগুলি যাতে রাস্তায় চলতে পারে সেই দিকে নজর দিয়েছে পরিবহন দফতর। এমনই ঘোষণা করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। মূলত গ্রীন ট্রাইবুনাল আইন অনুযায়ী প্রতি […]





