কলকাতা,২৭ ডিসেম্বর:- আগামী ৮ই জানুয়ারী সারা ভারত সাধারন ধর্মঘট-এর সমর্থনে ও CAA_NRC_NPR প্রত্যাহারের দাবিতে,রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রির প্রতিবাদে ও শিল্প বাঁচাতে,কাজ ও মজুরি বাঁচাতে,অনৈতিক ছাঁটাই রোধ করতে,কম খরচে সবার জন্য শিক্ষার দাবিতে,নতুন শিল্প ও কর্মসংস্থানের দাবিতে,রাজ্য ও দেশ বাঁচাতে,নারী নির্যাতনের বিরুদ্ধে,মোদি ও মমতার অশুভ আঁতাত ধ্বংস করতে,রাজ্যে নৈরাজ্য সৃষ্টিকারী তৃনমুল ও সাম্প্রদায়িক বিজেপি’র বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে,সব পেটে ভাত চাই ও সব হাতে কাজ চাই
এই দাবিতে,নূন্যতম বেকার ভাতা ও মাসিক ভাতা’র দাবিতে সিপিআইএম সহ ১৭ টি বামপন্থী ও সহযোগী দল এবং জাতীয় কংগ্রেসের যৌথ উদ্যোগে আজ দুপুরে কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মহাজাতি সদন পর্যন্ত সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শুক্রবার বিজেপির বিরুদ্ধে একসঙ্গে পথে নামল কংগ্রেস এবং বামফ্রন্ট। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এই যৌথ মিছিল শুরু হয়। মিছিলে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ বিভিন্ন বাম শরিকের নেতারা।Related Articles
মুখ্যমন্ত্রীকে অপমান! চুঁচুড়া ঘড়ির মোরে তৃনমূলের বিক্ষোভ।
হুগলি, ৮ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে গিরিরাজ সিং এর মন্তব্য, বিক্ষোভ মহিলা তৃনমূল কংগ্রেসের। নির্লজ্জ বেহায়া গিরিরাজ, মোদী বাবু ক্ষমা চাও, মমতার অপমান মা বোনেদের অপমান লেখা পোস্টার গলায় ঝুলিয়ে বিক্ষোভ তৃনমূল মহিলা কর্মিদের। শুভেন্দুর মমতা চোর লেখা টি শার্টের পাল্টা বাংলার পকেটমার শুভেন্দু লেখা টি শার্ট পরে বিক্ষোভ তৃনমূল বিধায়ক ও কর্মিদের। Post […]
প্রথম দফার ভোটে কোচবিহারে রাজ্যপালের থাকার পরিকল্পনা করলেও, বাধ সাধল কমিশন।
কলকাতা, ১৭ এপ্রিল:- রাজ্যে প্রথম দফার লোকসভা ভোটের দিন কোচবিহারে থাকার পরিকল্পনা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই মতো প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু বাধ সাধল নির্বাচন কমিশন। ঠিক হয়েছিল বৃহস্পতিবার সকালেই বায়ুসেনার হেলিকপ্টারে তিনি কোচবিহারের উদ্দ্যেশ্যে রওনা দেবেন। ভোটগ্রহণের দিন সকাল থেকেই তিনি কোচবিহারে সরেজমিনে ভোট প্রক্রিয়া খতিয়ে দেখবেন। ১৯ তারিখ সন্ধ্যায় তাঁর কলকাতায় ফেরার […]
উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় সপ্তম বালির অর্চিষ্মান।
হাওড়া, ১০ জুন:- উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যের মধ্যে সপ্তম স্থান অর্জন করেছে হাওড়ার বালির ছাত্র অর্চিষ্মান মান্না। সে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। ৫০০ এর মধ্যে তার প্রাপ্ত নম্বর ৪৯২। শতকরা হিসেবে ৯৮.৪%। এদিন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর বালির কালিতলা লেনের বাড়িতে বসে অর্চিষ্মান জানায়, স্কুলের হোস্টেলে থেকেও তাকে পড়াশোনা করতে […]






