হুগলি,২৬ ডিসেম্বর:- মায়েরা বোধহয় এমনই হয়।নিজের দিন গুজরান হয় চেয়েচিন্তে। ছেলের চিকিৎসার জন্য লোকের দ্বারে দ্বারে ঘুরছেন আবার নিজের বার্ধক্য ভাতার টাকাও ছেলের চিকিৎসায় খরচ করছেন।এক সুভাষিণী মিস্ত্রি হাসপাতাল গড়েছেন দুস্থদের চিকিৎসায়। আর চুঁচুড়ার সুভাষিণী চ্যাটার্জী ছেলের চিকিৎসার খরচ যোগার করতে নিজের সর্বস্ব উজার করে দিচ্ছেন। ভালো করে হাঁটে পারেন না, ৯৬ বছর বয়সে অশীতিপর বৃদ্ধার একটাই চিন্তা ছেলের চিকিৎসা চলবে কি করে। দেশ ভাগের সময় ওপার বাংলাতেই ছিলেন। ৬৪ সালে বাংলাদেশের সাতক্ষিরা থেকে হুগলিতে চলে আসেন স্বামী সন্তানদের নিয়ে। কিছুদিন রিফিউজি ক্যাম্পে থাকার পর চুঁচুড়া কাপাসডাঙায় বসবাস শুরু করেন।বছর কুড়ি আগে স্বামী মহেন্দ্রনাথের মৃত্যু হয়।
ততদিনে তিন ছেলে আলাদা সংসার করেছে। মা নিজেরটা নিজেই চালিয়ে নেন,ছেলেরাও দীন মজুর তাই তাঁরা খুব একটা খোঁজ নেয় না মায়ের। মেজো ছেলে অনিলের গলায় ক্যান্সার ধরা পরে বছর খানেক আগে।স্থানীয় ভাবে চিকিৎসা করে সে। মাস তিনেক আগে দিল্লী অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্স(AIIMS) এ ভর্তি হয়। দিল্লীতে সুভাষিণী দেবীর মেয়ে পরিচারিকার কাজ করে। সেই বছর সাতষট্টির অনিলের ভর্তির ব্যাবস্থা করে।কিন্তু চিকিৎসার খরচ চলবে কি করে।অশক্ত শরীরে ছেলের চিকিৎসার খরচ যোগাতে বেরিয়ে পরেন বৃদ্ধা সুভাষিণী চ্যাটার্জী।লোকের কাছে যা পান দুই তিন হাজার টাকা জমা করে মেয়ের কাছে পাঠিয়ে দেন।নিজের বার্ধক্য ভাতার টাকাও দিয়ে দেন ছেলের জন্য।এই বয়সে যা জোটে তাই দুটো ফুটিয়ে নেন। গত দুদিন কিছুই খাননি।ছেলের জন্য বড্ড ভাবনা তাঁর।তাই সকাল থেকে ঘুরছেন। এভাবেই চুঁচুড়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থার অফিসে পৌঁছে যান। যদি কোনো সাহায্য পাওয়া যায়। স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ইন্দ্রজিৎ দত্ত জানান তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছেন। কিন্তু বৃদ্ধার ছেলের চিকিৎসার জন্য তা যতসামান্য।অনেকে সাহায্য করলে বৃদ্ধার প্রয়োজন মিটবে। দিদিকে বলোতেও ফোন করে তাঁর অবস্থার কথা জানিয়েছেন বৃদ্ধা। হাঁড় কাঁপুনি ঠান্ডায় জবুথবু অবস্থা।সেসব ভাবনা নেই সুভাষিণী চ্যাটার্জীর। ছেলেটা আবার কথা বলতে পারবে তো,ছেলেটা বাড়ি ফিরবে তো,ভেবেই চোখের কোন ভিজে ওঠে তাঁর।Related Articles
আগামী জুন মাস পর্যন্ত খাদ্যসাথী প্রকল্পের আওতায় থাকা রাজ্যের গ্রাহকদের বিনামূল্যে খাদ্যশস্য – মুখ্যমন্ত্রী।
নবান্ন , ৩০ জুন:- বর্তমান অবস্থার প্রেক্ষিতে রাজ্য সরকার আগামী বছরের জুন মাস পর্যন্ত খাদ্যসাথী প্রকল্পের আওতায় থাকা রাজ্যের গ্রাহকদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার সময়সীমা বৃদ্ধি করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন এর ফলে রাজ্যের ১০ কোটি গ্রাহক উপকৃত হবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নভেম্বর মাস পর্যন্ত গ্রাহকদের বিনামূল্যে যে খাদ্যশস্য দেওয়ার কথা […]
পোলবাতে যে গাড়িতে দুর্ঘটনা ঘটেছে সেটিতে স্পিড গভর্নর ছিল না – শুভেন্দু অধিকারী।
কলকাতা,১৭ ফেব্রুয়ারি:- পুলকার দুর্ঘটনা রোধে বিশেষ ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় একথা জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন সমস্ত গাড়িতে স্পিড গভর্ণর লাগাতে হবে। একইসঙ্গে কুড়ি কিলোমিটার অন্তর থাকবে স্পিড ল্যাডার। গাড়ি কত গতিতে যাচ্ছে সেটা দেখার জন্য এই ব্যবস্থা করা হবে। বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন পোলবাতে যে গাড়িতে দুর্ঘটনা ঘটেছে সেটিতে […]
শিলিগুড়ি মহকুমার বিধাননগর থেকে প্রচুর শব্দবাজি বাজেয়াপ্ত করল পুলিশ
শিলিগুড়ি, ১৩ নভেম্বর:- কালীপুজোর আগে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগর বাজার ও আশে পাশে এলাকায় অভিযান বিধাননগর থানার পুলিশ। এরপর বেশ কয়েকটি দোকান থেকে উদ্ধার হয় প্রচুর শব্দবাজি। এবং উদ্ধার হওয়া শব্দবাজি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিশ। অপরদিকে পুলিশি অভিযান বুঝতে পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন শব্দবাজি মজুত রাখা ব্যাবসায়ীরা। বিধাননগর থানার পুলিশ সূত্রে […]



