হুগলি,২৩ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযের নির্দেশ মতো আজ সারারাজ্য জুড়ে মহকুমা স্তরে এনআরসি ও সিএএ-এর প্রতিবাদে মিছিল বের করে তৃণমূল কংগ্রেস। সেইমত আজ চুঁচুড়া সদর মহকুমায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল বের হয় চুঁচুড়ার খাদিনামোড় থেকে। মিছিলে ছিলেন দুই মন্ত্রী তপন দাশগুপ্ত অসীমা পাত্র, তিন বিধায়ক প্রবীর ঘোষাল অসিত মজুমদার এবং অসীম মাঝি সহ সদর মহকুমা প্রতিটি ব্লকের তৃণমূল নেতৃত্বরা। এদিনের মিছিল চুঁচুড়ার খাদিনা মোড় থেকে শুরু হয়। মিছিল তোলা ফটক খরুয়া বাজার হয়ে ঘড়ির মোড়ে এসে সমাপ্ত হয়।
তিন মন্ত্রী তপন দাশগুপ্ত বলেন সারাদেশে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিরোধিতা করার একমাত্র নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন মিছিল সমাপ্ত হওয়ার পর ঘড়ির মোর এর মঞ্চে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখেন তৃণমূল নেতৃত্বরা।Related Articles
হুগলিতে মদের কারখানায় আয়কর হানা।
হুগলি, ২১ নভেম্বর:- পোলবার মহানাদে মদের কারখানায় আয়কর হানা।অ্যালপাইন ডিসটালারাইস প্রাইভেট লিমিটেড নামে এই মদের কারখানায় আজ ভোরে হানা দেয় আয়কর।পাঁচটি গাড়িতে আয়কর দপ্তরের আধিকারীকরা আসে সিআরপিফ নিয়ে।তল্লাসী শুরু হয়। দেবরাজ মুখার্জি এই কারখানার এক অন্যতম ডিরেক্টর।দিল্লীর একটি সংস্থার হাতে রয়েছে এই কারখানার বেশির ভাগ শেয়ার। ওল্ড মঙ্ক ব্যান্ডের রাম মদের বটলিং হয় এবং মদ […]
নতুন রাজ্য নির্বাচন কমিশনার কে হবেন তা নিয়ে এখনও জট রাজ্য ও রাজ্যপালের।
কলকাতা, ২৯ মে:- রবিবার মেয়াদ শেষ হয়েছে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের। কে নতুন কমিশনার হবেন তা নিয়ে মধ্যে এখনও জট কাটেনি রাজ্য-রাজ্যপালের। রাজ্যের তরফে নতুন কমিশনারের নাম পাঠানো হলেও সেই ফাইলে সই করেননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ফলে বর্তমানে কমিশনারহীন রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার হল সাংবিধানিক পদ। সাধারণভাবে তা শূন্য থাকার […]
অক্টোবরে শুরু হতে পারে দেশে ফুটবল মরসুম।
স্পোর্টস ডেস্ক, ৩ মে:- অক্টোবরে শুরু হতে পারে ভারতের নতুন ফুটবল মরসুম। ফিফা এবং এএফসি-কে তেমনই ইঙ্গিত দিয়েছে ফেডারেশন। বিশ্বের অন্য দেশগুলির সঙ্গে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি পাঠিয়ে ফিফা জানতে চেয়েছিল করোনা ভাইরাস পরবর্তী পর্বে কবে থেকে বিদেশি ফুটবলারদের সই করানো যাবে? কবে থেকে ফুটবল মরসুম শুরু করা সম্ভব? সোমবার সেই চিঠির উত্তরে বলা হয়েছে, […]





