হাওড়া,২৩ ডিসেম্বর: একদিকে এনআরসির স্বপক্ষে মিছিল আর অন্যদিকে এনআরসির বিপক্ষে মিছিল। সোমবার দুপুরে এই দুই মিছিল হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে এসে পৌঁছালে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। বাম ছাত্র সমর্থকরা মিছিল নিয়ে হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে এলে তারা এনআরসির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পাশাপাশি সে সময় বিজেপির একটি মিছিল হাওড়া স্টেশন দিয়ে এনআরসির পক্ষে শ্লোগান দিতে দিতে যাওয়ার সময় একই জায়গায় এসে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। সেই সময় পরিস্থিতি সামাল দেয় হাওড়া স্টেশনে উপস্থিত থাকা আরপিএফ এবং জিআরপি। আরপিএফ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপর হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্ম দিয়ে দুটি মিছিল বেরিয়ে যায়।
Related Articles
সদ্যসমাপ্ত উপনির্বাচনে শাসক ও বিরোধীদের চিন্তা বাড়িয়ে ভালো ফল করেছে নোটা।
কলকাতা, ৪ নভেম্বর:- সদ্য সমাপ্ত একাধিক রাজ্যের বিধানসভা উপনির্বাচনে আশ্চর্য ভাবে শাসক ও বিরোধীদের চিন্তা বাড়িয়ে ভালো ফল করেছে নোটা। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে দুটি বিধানসভা আসনের উপনির্বাচনে ভালো ফল করেছে নোটা। যার জন্য তৃতীয় স্থানে উঠে এসেছে নোটা। মধ্যপ্রদেশের উপনির্বাচনের রেজাল্ট আউট হয়েছে মঙ্গলবার। যেখানে দেখা গিয়েছে, মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত অঞ্চল জবাট বিধানসভায় তৃতীয় […]
হাওড়ায় বর্ধমানের ছায়া। চোলাই বিষ মদ খেয়ে বেশ কয়েকজনের মৃত্যু। অসুস্থ অনেকে।
হওড়া, ২০ জুলাই:- হাওড়ার মালিপাঁচঘড়ার ঘুসুড়ি এলাকায় গজানন্দ বস্তিতে বিষ চোলাই মদ খেয়ে অসুস্থ হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। সরকারিভাবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৭ জন। অসুস্থ হয়ে অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। মদ খেয়ে অসুস্থদের ঘুসুড়ির জয়সোয়াল হাসপাতালে এবং কয়েকজনকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাওড়ার ঘুসুড়ির মালিপাঁচঘড়া থানা এলাকার ওই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে […]
ইস্যুঃ অগ্নিপথ। প্রভাব পড়লো ট্রেন চলাচলেও।
হাওড়া, ১৮ জুন:- মোদী সরকারের অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে দেশ জুড়ে গত ২ দিন ধরেই চলছে বিক্ষোভ। অবরোধ অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। প্রভাব পড়েছে রেল চলাচলেও। বাতিল হয়েছে অনেক দূরপাল্লার ট্রেন। হাওড়া থেকে লোকাল ট্রেনও বাতিল হয়েছে। অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়। শনিবার সকালে বাতিল হয় কুম্ভ এক্সপ্রেস। ছাত্রদের আন্দোলনের কারণে পূর্ব মধ্য রেলওয়ের শিয়ালদহ-বালিয়া এক্সপ্রেস, […]






