হুগলি,১৮ ডিসেম্বর:- মেয়ের মৃত্যু তদন্তে এখনও কোনো কিনারা হল না। মুখ্যমন্ত্রী, পুলিশ ও প্রশাসন সব আমাদের থাকা সত্বেও আজও দোষীদের সাজা হল না। দলের উদ্যোগে ঘটা করে শহীদ দিবস অনুষ্ঠান পালন করা হলেও সেই বিষয়ে নেই কোনও উত্তাপ। সিঙ্গুরের শদীহ তাপসী মালিকের ১৪ তম মৃত্যু বার্ষিকী তে এই আক্ষেপ বাবা মনোরঞ্জন মালিকের। দিদির উপর অনেক আশা করে মেয়ের মৃত্যুর বিষয়টি তুলে দিয়ে ছিলাম। কিন্তু আজও মেয়ের হত্যাকারীরা অধরাই রয়ে গেছে। এদিন সিঙ্গুরের বাজেমেলিয়া গ্ৰামে তাপসী মালিকের মৃত্যুতে মাল্যদান করেন সিঙ্গুরের ও জেলার বিশিষ্ট তৃনমুল নেতারা।
বাজেমেলিয়ার কালীতলায় এই উপলক্ষে একটি স্মরন সভা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় জেলা তৃনমুল কংগ্ৰেসের পক্ষ থেকে।উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য,মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়ক প্রবীর ঘোষাল,জেলা সভাপতি দিলীপ যাদব। সকালে বিধায়ক বেচারাম মান্না ও তার গোষ্ঠীর তৃনমূল কর্মীরা তাপসী মালিকের মূর্তিতে মালা দেয়।Related Articles
জুয়ার ঠেকে হানা পুলিশের। ধৃত ৮।
হাওড়া, ১৩ মে:- জুয়ার ঠেকে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করল হাওড়ার জগৎবল্লভপুর থানার পুলিশ। গতকাল রাতে জুয়ার ঠেকে অভিযান চালায় পুলিশ। দীর্ঘদিন ধরে পুলিশের কাছে অভিযোগ আসছিল যে ওই এলাকায় প্রতিদিন জুয়ার আসর বসছে। অভিযোগ পেয়েই সক্রিয় হয় পুলিশ। এরপর গতকাল রাতে জগৎবল্লভপুর থানা ওই এলাকায় অভিযান চালায়। হাতেনাতে আটজনকে ধরা হয়। শুক্রবার দুপুরে এদের […]
রিষড়ায় বিজেপির মাস্ক বিলি।
হুগলি , ২১ মার্চ:- জনসাধারণ কে করোনা ভাইরাস থেকে সচেতন করতে পথে নামল রিষড়ার ভারতীয় জনতা পার্টি। করোনা নিয়ে আতঙ্কিত হবেন না সচেতনতার বার্তাদেন তারা। শনিবার করোনা মোকাবিলায় অভিনব কায়দায় বিলি করা হল কয়েশো মুখের মাক্স ও সচেতনতা মূলক লিফলেট । এলাকায় কয়েকশো জন সাধারণ কে মুখের মাক্স বিলি করা হয়। এই রোগ যাতে কিছুতেই […]
তীব্র দাবদাহে আক্রান্ত হয়ে মৃত্যু হুগলিতে।
প্রদীপ বসু, ২২ এপ্রিল:- হুগলি স্টেশনে তীব্র তাপদাহতে আক্রান্ত হয় মৃত্যু হল এক ভবঘুরের। আজ হুগলি স্টেশনে ২ নম্বর প্লাটফর্মে এমনই এক চিত্র ধরা পরে। স্থানীয় সূত্রের খবর বছর ৫৫ ওই প্রৌড় গতকাল রাত্রে ওইখানে ছিল। স্থানীয় এক দোকানদার জানান গতকাল রাত্রে একটি কেক ও জল দেওয়া হয় তাকে। আজ সকাল থেকে স্টেশনেই ছিলেন ওই […]





