হুগলী,১৬ ডিসেম্বর:- অর্থনৈতিক অনটনে পরে নাবালিকা মেয়েকে বিয়ে দিয়েছিলেন বাবা-মা। এক বছরের একটি পুত্রসন্তানের মাও হয়েছিলো মেয়ে। কিন্তু বয়সের দিক থেকে সেই মেয়েকে আর সাবালিকা হওয়া হলো না। স্বামীর অত্যাচারে মাত্র ১৭ বছর বয়সেই বেঘোরে প্রান গেলো নাবালিকা মেয়েটির। আজ এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো চুঁচুড়া থানার অন্তর্গত শ্রীপল্লী এলাকায়। মৃত ওই গৃহবধুর নাম স্মৃতি বাগ দাস(১৭)। অভিযুক্ত স্বামীর নাম রঞ্জন কুমার দাস(২৪)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বছর তিনেক আগে চুঁচুড়া স্টেশন রোড সংলগ্ন লেনিন পল্লীর বাসিন্দা স্মৃতির পাশেই শ্রীপল্লীর বাসিন্দা রঞ্জনের সাথে বিয়ে হয়।
তাঁদের এলটি এক বছরের পুত্র সন্তানও রয়েছে। অভিযোগ বিয়ের পর থেকেই রঞ্জন নানা অছিলায় স্ত্রীর উপর অত্যাচার করতো। এছাড়া ক্যাটারিং-এর কাজের সাথে যুক্ত রঞ্জন প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে স্ত্রীকে মারধর করতো বলে অভিযোগ। রবিবার রাতেও সে স্ত্রীকে একইভাবে মারধর করে বলে অভিযোগ। এরপর আজ সকালে নিজের ঘর থেকেই গলায় ওড়নার ফাঁস লাগানো অবস্থায় স্মৃতির মৃতদেহ উদ্ধার হয়। সেসময় রঞ্জন ওই ঘড়েই ঘুমাচ্ছিলো বলে স্থানীয়দের দাবী। এদিন স্মৃতির মা মিনতি বাগ বলেন তাঁর মেয়েকে মেরে ঝুলিয়ে দিয়েছে জামাই রঞ্জন দাস। তিনি জামাইয়ের কঠোর শাস্তির দাবী তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। পুলিশ রঞ্জনকে আটক করে থানায় নিয়ে যায়। এদিন চুঁচুড়া থানার সামনে বসে রঞ্জনের বাবা হারাধন দাসও নিজের ছেলেই বৌমাকে খুন করেছে বলে জানান।Related Articles
হুগলিতে তৃনমূলে ভাঙন! ভোটের আগে দুই নেতা বিজেপির পতাকা হাতে নিলেন।
হুগলি, ৯ এপ্রিল:- চন্দননগরে শুভেন্দু অধিকারীর সভায় তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃনমূলের দুই নেতা। সম্বুদ্ধ দত্ত ও স্বরাজ ঘোষ। লকেট চট্টোপাধ্যায় তাদের হাতে বিজেপির পতাকা তুলে দেন। সম্বুদ্ধ তৃনমূল ছাত্র পরিষদের প্রাক্তন হুগলি জেলা সভাপতি। স্বরাজ ঘোষ তৃনমূল কিষান ক্ষেতমজুর সংগঠনের হুগলি জেলা সভাপতি ছিলেন। দুই নেতার সঙ্গে আরও বেশ কয়েকজন যোগ দেন। দুই […]
উচ্ছেদ ঘিরে উত্তেজনা জগাছায়।
হাওড়া, ২৯ জানুয়ারি:- জগাছার উনসানিতে উচ্ছেদ ঘিরে উত্তেজনা। ভাড়াটিয়া উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। জানা গেছে, জমির মালিক দলবল নিয়ে বুলডোজার দিয়ে এসে ঘর ভাঙতে আসে শুক্রবার গভীর রাতে। তখনই দু’পক্ষের বচসা শুরু হয়। বুলডোজারে আগুন ধরিয়ে দেয় এলাকার বাসিন্দারা। আজও এলাকায় উত্তেজনা রয়েছে। জগাছার উনসানি ষষ্ঠীতলা এলাকায় শুক্রবার গভীর রাতে জমির মালিক […]
লকডাউন কঠোর করতে সকাল থেকেই হাওড়া ব্রিজে নাকা চেকিং পুলিশের।
হাওড়া , ১৬ মে:- আজ থেকে আগামী ৩০ মে পর্যন্ত আরও কড়া লকডাউন ঘোষণা করা হয়েছে রাজ্যে। গণপরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে কড়া বিধিনিষেধ জারি হয়েছে। রবিবার সকাল থেকেই লকডাউন সফল করতে পথে নেমেছে পুলিশ। হাওড়া ব্রিজে পুলিশের নাকা চেকিং চলছে। এদিন সকালে যেসব প্রাইভেট গাড়ি, মালবাহী যান, ট্যাক্সি বা অন্যান্য গাড়ি পথে বেরিয়েছে সেগুলি চেকিং […]





