কলকাতা,১৪ ডিসেম্বর:- বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক এবং রাজ্য শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে বেহালার পর্ণশ্রী পল্লী মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রথমবার পালিত হল খেলনা উপহার উৎসব। আমন্ত্রিত ছিল বেহালার 57 টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা। এই অনুষ্ঠানটি সফল করতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিলেন বেহালা পশ্চিমের পুর প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের হাতে খেলনা উপহার তুলে দেন পার্থ চট্টোপাধ্যায় ও পুর প্রতিনিধিরা।
পাশাপাশি সমস্ত ছাত্র-ছাত্রী দের জন্য ছিল খাদ্য ও পানীয়ের ব্যবস্থা। পার্থ চট্টোপাধ্যায় জানান এই খেলনা উৎসব এবার প্রথম বছর, এখন থেকে প্রতিবছরই পালিত হবে এই উৎসব। নাগরিকত্ব বিল কে কেন্দ্র করে রাজ্যে যে অশান্তি ও অবরোধের পরিবেশ তৈরি হয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তৃণমূল সরকারের স্ট্যান্ড খুব পরিষ্কার, রাজ্যে নাগরিকত্ব বিল এবং এনআরসি কোনটাই লাগু হতে দেব না কিন্তু মানুষকে গণতান্ত্রিক পদ্ধতিতে সভ্যতা ও সংস্কৃতি কে মান্যতা দিয়েই প্রতিবাদ আন্দোলন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যেই আগামী সোমবার ও মঙ্গলবার প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন, শান্তি ও সম্প্রীতি বজায় রেখেই সকল মানুষকে তাতে অংশগ্রহণ করতে হবে,তবে সাধারণ মানুষের এই বিক্ষোভ স্বতস্ফূর্ত প্রতিবাদ, অনেক সময় এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়না। এ বিষয়ে পুলিশ প্রশাসন সতর্ক আছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিয়েছেন। মুখ্যমন্ত্রী সকল মানুষের কাছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন।Related Articles
প্রতিবেশী শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার যুবক।
হুগলি, ৩০ ডিসেম্বর:- প্রতিবেশী ৭বছরের শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার যুবক। ঘটনায় অসুস্থ হয়ে ওই শিশুকন্যা চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হুগলীর পান্ডুয়া থানার অন্তর্গত দ্বারবাসিনী এলাকায়। অভিযুক্তের নাম সুজন বাউল দাস(২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর বুধবার সন্ধ্যায় টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে ওই শিশুকন্যাকে নিজের ঘরে নিয়ে আসে সুজন। এরপর […]
সাস্থ্যসাথীতে ১০ শয্যার বেশি যেকোনও বেসরকারি নার্সিংহোমকে স্বাস্থ্য সাথীর সুবিধা দিতে বললো রাজ্য।
কলকাতা , ৯ জানুয়ারি:- সাস্থ্যসাথী তে রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতালের পাশাপাশি ১০ শয্যার বেশি যেকোনও বেসরকারি নার্সিংহোমকে স্বাস্থ্য সাথীর সুবিধা দিতে বললো রাজ্য। সরকারের স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গেলে যাতে কোনো অসুস্থ মানুষকে সমস্যায় পড়তে না হয় তাও দেখতে বলা হয়েছে। তাই প্রত্যেক বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে স্বাস্থ্যসাথী পরিষেবা দেওয়ার জন্য আলাদা হেল্প ডেস্ক করার […]
হাওড়ার বিষ মদ-কান্ডে মৃত্যু আসলে গণহত্যা। অভিযোগ রাজ্য বিজেপির সভাপতির।
হাওড়া, ২১ জুলাই:- মালিপাঁচঘড়া থানার বিষ মদ-কাণ্ডে অসুস্থদের দেখতে বৃহস্পতিবার দুপুরে হাওড়ার টি এল জয়সোয়াল হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কথা বলেন হাসপাতালে ভর্তি থাকা অসুস্থদের সঙ্গে। সেদিন কি ঘটনা ঘটেছিল তা সবিস্তারে জানেন তাঁদের থেকে। এরপর হাসপাতাল সুপারের সঙ্গেও কথা বলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এটি একটি গণহত্যা। রাজ্য […]





