হুগলী,১৩ ডিসেম্বর:- হুগলী গ্ৰামীন পুলিশের উদ্যোগে ও যুব কল্যান দফতরের সহযোগীতায় সিঙ্গুর থানায় “আরোহন” নামে একটি কম্পিউটার সেন্টারের উদ্ধোধন হল।এই সেন্টারে সম্পূর্ন বিনা পয়সায় দুঃস্থ ছাত্র ছাত্রীদের অগ্ৰাধিকার ভিত্তিতে কম্পিউটার প্রশিক্ষন দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে ১১২ জন ছাত্র ছাত্রী নিয়ে আজকে এই সেন্টারের উদ্ধোধন করেন জেলা গ্ৰামীন পুলিশ সুপার তথাগত বসু। উপস্থিত ছিলেন সিঙ্গুরে বিডিও , সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য ,হরিপালের বিধায়ক বেচারাম মান্না সহ আরো প্রশাষনের কর্তাব্যক্তিরা।। প্রথম পর্যায়ে চারমাস এই প্রশিক্ষন কেন্দ্রে ১১২ জন ছাত্র ছাত্রীরা কম্পিউটার শিক্ষা নেবে।। পুরো ব্যয় ভার বহন করবে হুগলী জেলা গ্ৰামীন পুলিশ দফতর।।
Related Articles
ডিম, মাংস ও দুধের উৎপাদন বৃদ্ধির লক্ষে চুঁচুড়ায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী।
সুদীপ দাস, ১৯ অক্টোবর:- ডিম মাংস ও দুধের উৎপাদন বৃদ্ধিকরণ ও স্বনির্ভর করতে চুঁচুড়ায় প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী। হুগলি জেলায় দুধের উৎপাদন বৃদ্ধিতে এবং মাংস ও ডিমের উৎপাদনে স্বনির্ভর হতে এক পর্যালোচনা বৈঠক আয়োজিত হলো চুঁচুড়া সার্কিট হাউসে। মূলত এদিনের এই আলোচনা সভায় মানুষের মাথা পিছু বছরে ১৮০টি ডিম বছরে প্রয়োজন, মাংস প্রয়োজন ১০.৫% গ্রাম […]
মৃত ব্যাক্তিদের নামে বরাদ্দ রেশন নিয়ে দুর্নীতি বন্ধ করতে রাজ্য সরকার নতুন করে উদ্যোগ নিচ্ছে।
কলকাতা , ২৩ সেপ্টেম্বর:- মৃত ব্যাক্তিদের নামে বরাদ্দ রেশন নিয়ে দুর্নীতি বন্ধ করতে রাজ্য সরকার নতুন করে উদ্যোগ নিচ্ছে। রাজ্যের খাদ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে মৃত ব্যাক্তিদের রেশন কার্ড চিহ্নিত করে তা বাতিল করার কাজ শুরু করছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে জেলাওয়ারি মৃত ব্যক্তিদের নামের তালিকা সংগ্রহ করা হবে। […]
সেফটিপিন ফুটিয়ে অত্যাচারের অভিযোগ। লিলুয়ায় সরকারি হোমে এলেন বিজেপি সাংসদ লকেট।
হাওড়া, ৭ জানুয়ারি:- হুগলির এক কিশোরীকে হাওড়ার লিলুয়ায় সরকারি হোমে হাতে সেফটিপিন ফুটিয়ে নিজেদের নাম লিখে দেওয়ার অভিযোগ উঠেছিল তিন আবাসিকের বিরুদ্ধে। যা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয় কিশোরীর পরিবার। বুধবার লিলুয়া হোমে আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিটির চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। তিনি জানিয়েছেন মেয়েটির হাতে লেখা নামের কোনও আবাসিক ওই হোমে নেই। এমনকি হোম থেকে ছাড়ার […]




