হুগলী,১১ ডিসেম্বর:- দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে অসহায় দরিদ্র শ্রেনীর মানুষগুলিকে দেখেছিলেন তিনি। যারা পয়সার অভাবে সামান্য চিকিৎসাটুকু করতে পারছেন না। সেদিনই তাঁদের চিকিৎসার দ্বায়িত্ত্ব নেন হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ্য তথা হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তনু ব্যানার্জী। দিনকয়েক আগে দিদিকে বলো কর্মসূচিতে গিয়ে দেওয়া সেই কথাই আজ বাস্তবে রুপান্তরিত করলেন শান্তনু ব্যানার্জী। আজ তিনি বলাগড় ব্লকের জিরাট অঞ্চলের অন্তর্গত
বরাল গ্রামের আটজন অসহায় বৃদ্ধ-বৃদ্ধাকে গাড়িতে চাপিয়ে জেলার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলেন। অসুস্থদের মধ্য চারজন মহিলা এবং চারজন পুরুষ। জেলা স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে অসুস্থ মানুষগুলির চিকিৎসার জন্য সব ধরনের ব্যাবস্থা আগেভাগেই করে রেখেছিলেন শান্তনুবাবু । সেইমত এদিন হাসপাতালের বহিঃবিভাগে তাঁদের চিকিৎসা করা হয় । পাশাপাশি ঔষধেরও যাবতীয় দ্বায়িত্ব নেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে। শান্তনু বাবুর এই উদ্যোগী খুশি বরাল গ্রামের মানুষগুলি।Related Articles
আক্রান্ত শাসক দলের পঞ্চায়েত সদস্য, হাওড়ার নাজিরগঞ্জে উত্তেজনা।
হাওড়া, ১৬ আগস্ট:- এবার আক্রান্ত শাসক দলের পঞ্চায়েত সদস্য। হাওড়ার নাজিরগঞ্জে উত্তেজনা। হাওড়ার নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্র এলাকায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের উপর হামলার অভিযোগ বিক্ষুব্ধ তৃণমূল ও সিপিএমের বিরুদ্ধে। মারধরে মাথা ফাটে মানুয়ার খান নামের এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও তিনজন। আহত মানুয়ার খান ভর্তি রয়েছেন দক্ষিণ হাওড়া হাসপাতালে। এলাকায় বেআইনি […]
অজি সফরে টিম ইন্ডিয়ার সঙ্গে থাকবে পরিবার , জানাল অস্ট্রেলিয়া বোর্ড
স্পোর্টস ডেস্ক , ৩০ অক্টোবর:- বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে সেই সফরে পরিবারকে সঙ্গে রাখার ব্যাপারে ক্রিকেটারদের অলিখিত ভাবে আশ্বস্ত করল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিছু দিন আগে ভারতীয় দলের ক্রিকেটারদের পরিবারের সদস্যদের থাকার ব্যবস্থা করতে অস্ট্রেলিয়া বোর্ডকে অনুরোধ জানিয়েছিলেন সৌরভ। ভারতীয় বোর্ডের অনুরোধ মেনে নিয়েছে অস্ট্রেলিয় ক্রিকেট বোর্ড। কোয়রান্টিনেও বিরাটদের অনুশীলন করার অনুমতি ইতিমধ্যেই […]
বিধায়কের পরিচয় দিয়ে বিধানসভায় ঢুকে পড়ার ঘটনায় নিরাপত্তা বাড়ানো হলো।
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:- গত ১৫ ই ফেব্রুয়ারি ভুয়ো বিধায়ক পরিচয় দিয়ে এক ব্যাক্তির বিধানসভায় ঢুকে পড়ার ঘটনার প্রেক্ষিতে অধ্যক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। আজ তিনি বিধায়কদেরও পরিচয় পত্র দেখিয়ে বিধান সভায় প্রবেশ করতে আবেদন জানান। নির্দিষ্ট স্টিকার ছাড়া কোনো গাড়ি বিধানসভায় যাতে প্রবেশ না করে তা নিশ্চিত করতে তিনি নিরাপত্তারক্ষীদের নির্দেশ […]





