হুগলি,৮ ডিসেম্বর:- ইতিহাস থেকে আমরা কি জানতে পারি ? প্রাচীনকালের কালের রাজা রাজাদের নানা কীর্তি কাহিনী।যুদ্ধ-বিগ্রহ ও নানা রকম ঘটনা, দিনকাল ও স্থাপত্য,অর্থনৈতিক অবস্থা সমাজ ব্যবস্থার ইতিহাস । কিন্তু এটা মনে হয় ইতিহাসে আমরা পাইনি ফুলশয্যায় রক্তদান শিবির। এটা মনে হয় নতুন কোনো ইতিহাস তৈরি নবদম্পতির। চুঁচুড়া সিংহিবাগান এলাকায় বসবাস করেন কালনা কলেজের ইতিহাসের অধ্যাপক দীপঙ্কর রায়(৩০) । গত শুক্রবার তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছেন সুস্মিতা মান্নার(২৬) সঙ্গে। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের ছাত্রী গবেষক সুস্মিতার সঙ্গে পরিচয় হয়েছিল এমফিল করতে যাওয়া ইতিহাসের ছাত্র দীপঙ্করের সঙ্গে । সেখান থেকেই ভালোবাসা গড়ে ওঠে তাদের। বর্তমানে একে অপরের আবদ্ধ হয় বিবাহ বন্ধনে । আজ তাদের ফুলশয্যা আর সেই ফুলশয্যার দিনটিকে ইতিহাসের পৃষ্ঠায় তুলে রাখতে তিনি আয়োজন করেছেন রক্তদান শিবিরের ।
আর দীপঙ্করের এই ইচ্ছাকে সার্থক করে তুলতে এগিয়ে এসেছে বিয়ে বাড়িতে আসা আত্মীয় কুটুম ও পাড়া-প্রতিবেশীরা সকলে।সকাল থেকেই জমজমাট ফুলশয্যার এই রক্তদানের আসর । ৫০ জন রক্তদাতা রক্তদান করেন এই শিবিরে। এই তালিকায় যে দুটি নাম অবশ্যই আছে তা হল নববধূ সুস্মিতা ও দীপঙ্করের।একদিকে যেমন রক্তদান জীবন দান মানুষের কল্যাণে করা হচ্ছে। তেমনই প্রত্যেক রক্তদাতা এবং ফুলশয্যায় নিমন্ত্রণের প্রতিটি মানুষের হাতেই তুলে দেওয়া হয় গাছের চারা। কারণ গাছ বাঁচলেই প্রানীকূল বাঁচবে। এদিন সুস্মিতার পাশে দাঁড়িয়ে দীপঙ্কর বলেন আমারা বিয়ে বাড়িতে অনেক সময়ই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত টাকা খরচা করি, তা না করে যদি পারিবারিক উৎসবের দিনে একটু হলেও সমাজের উপকার করতে পারি তাহলে মন্দ কি! এবিষয়ে নববধু বলেন বিয়ের অনুষ্ঠান নিয়ে আলোচনার সময় দীপঙ্কর আমায় তাঁর এই ইচ্ছা জানিয়েছিলো আমি সঙ্গে সঙ্গে তাঁর ইচ্ছায় সহমত প্রসন করি। সম্পর্কে দীপঙ্করের দাদা অজয় মহান্তি এখানে রক্তদান করে বলেন এটা মহান উদ্যোগ, এভাবে আরও মানুষের এগিয়ে আসাটাই কামনা করি। নবদম্পতির এই প্রচেষ্টা এবং তাদের ইচ্ছা সত্যিই এক নতুন বাতাবরণ তৈরি করল এই বিবাহ অনুষ্ঠানে। এক অন্য ধরনের সাধুবাদ ও আশীর্বাদ জানালো নবদম্পতিকে আগত সকলেই। যাদের মধ্য থেকে বাদ পড়লেন না রক্ত নিতে আসা চুঁচুড়া সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডঃ স্বপন কুমার দলুইও। তিনি বলেন বিয়ে বাড়িতে রক্ত নিতে আসা একটা আলাদা অনুভুতি। এভাবে সকলে এগিয়ে এলে রক্তদানকে ঘিরে নতুন বিপ্লব গড়ে উঠবে।Related Articles
টলিউডে শুটিং শুরু ১০ জুন, সিরিয়ালের নতুন এপিসোড ১৫ জুন থেকে।
এন্টারটেনমেন্ট ডেস্ক, ৫ জুন:- কাজে ফিরতে চলেছে টলিপাড়া। আগামী ১০ জুন থেকে শুরু হতে চলেছে বাংলা ধারাবাহিকের শুটিং। আবার চা আর টিভির রিমোট হাতে বসে টিভির সামনে বসে পড়বে বাঙালি, কারণ নতুন এপিসোডের টেলিকাস্ট দেখা যাবে ১৫ জুন থেকেই। বৃহস্পতিবার মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত নিয়েছে। ফ্লোরে সর্বাধিক ৩৫ জনকে নিয়ে শুটিং […]
করোনার থাবায় বন্ধ হয়ে গেল প্রসূতি বিভাগে অস্ত্রপোচার।
তারকেশ্বর, ১১ জানুয়ারি:- করোনার দাপটে সিজার বিভাগ বন্ধ হয়ে গেল তারকেশ্বর গ্রামীন হাসপাতালে। এদিন এক জন প্রসূতি মাকে সিজার করার প্রস্তুতি থাকলেও পর পর দুজন এনাস্থেসিস ডক্টরের করোনা রিপোর্ট পজেটিভ হওয়ায় সিজার বিভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয় হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে।অন্যদিকে গত কাল ভর্তি থাকা এক প্রসূতি মায়ের করোনা রিপোর্ট পজেটিভ আসে তাকেও স্থানান্তর […]
কলকাতা পুলিশ মিউজিয়ামের ঠিকানা বদল।
কলকাতা, ১১ ফেব্রুয়ারি:- কলাকাতার পুলিশ মিউজিয়াম আলিপুর জেলের ইন্ডিপেন্ডেন্স মিউজিয়ামে স্থানান্তিরত করা হল। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আজ নতুন ঠিকানায় পুলিশ মিউজিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন,আলিপুর জেলের মতোই কলকাতা পুলিশের মিউজিয়ামে দেশের স্বাধীনতা সংগ্রাম ও সংগ্রামীদের ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত নানা সামগ্রী রয়েছে। যা সাধারণ মানুষ বিশেষ করে যুবদের […]





