হুগলি,৭ ডিসেম্বর:- বামপন্থী শ্রমিক সংগঠন গুলোর লংমার্চ আজ হুগলিতে প্রবেশ করল। হুগলির বৈঁচি থেকে এদিন বিকালে লংমার্চ শুরু হয় । জিটি রোড ধরে পান্ডুয়া পর্যন্ত গিয়ে থামবে।আগামী কাল পান্ডুয়া থেকে মগড়া হয়ে বাঁশবেড়িয়া । পরদিন বাঁশবেড়িয়া থেকে ব্যান্ডেল ,চুঁচুড়া, চন্দননগর হয়ে চাঁপদানী পর্যন্ত যাবে । ১০ই ডিসেম্বর চাঁপদানী থেকে উত্তরপাড়া । রাষ্ট্রায়াত্ত শিল্পকে বেসরকারী করনের বিরোধীতা, মজুরী বৃদ্ধি,নতুন শিল্প চাই কাজ চাই, এন আর সি চাই না এই দাবীতে লংমার্চ চলছে। চিত্তরঞ্জন থেকে শুরু হওয়া লংমার্চ ২৮৩ কিমি রাস্তা অতিক্রম করে কলকাতায় শেষ হবে ১১ ই ডিসেম্বর।
Related Articles
এবার রাজ্যের অন্যান্য অঞ্চলে ট্রেন চলাচলের অনুমোদন দিল রাজ্য সরকার।
কলকাতা , ২১ নভেম্বর:- কালী পুজোর আগে হাওড়া ও শিয়ালদহ স্টেশন থেকে শুধুমাত্র শহরতলি রুটে লোকাল ট্রেন চালানোর অনুমোদন দেওয়া হয়। এবার রাজ্যের অন্যান্য অঞ্চলে ট্রেন চলাচলের অনুমোদন দিল রাজ্য সরকার। প্রথম দফায় রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে গত ১১ নভেম্বর থেকে। কিন্তু সেই সময় বেশ কিছু নন-সাবার্বান রুটে রেল চলাচলের অনুমোদন দেয়নি নবান্ন। […]
হাওড়ার শালিমারে স্থানীয় তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টা। এলাকায় উত্তেজনা।
হাওড়া , ২১ এপ্রিল:-ভোট মিটতেই ফের অশান্ত হাওড়ার শালিমার। এক তৃণমূল কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে এলাকায় উত্তেজনা। জানা গেছে, মঙ্গলবার রাতে শালিমার ৫ নং গেটে ঘটনাটি ঘটে। দুষ্কৃতিরা বাইকে করে এসেছিল। তৃণমূল কর্মী ভোলা রায়কে লক্ষ্য করে প্রকাশ্য রাস্তায় গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। প্রায় তিন রাউন্ড গুলি চালানো হয়। ভোলাবাবুর গায়ে দুটি […]
চলতি অর্থবর্ষে সাত লক্ষ্যেরও বেশি শৌচালয় তৈরির লক্ষ্যমাত্রা নিলো কেন্দ্রীয় সরকার।
কলকাতা, ২৯ জুলাই:- কেন্দ্রীয় সরকার চলতি ২০২১-২২ অর্থবর্ষে স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পের আওতায় রাজ্যে ৭ লক্ষের বেশি নতুন শৌচালয় তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের অধীন পানীয় জল ও নিকাশি দপ্তর প্রতিবছর স্বচ্ছ ভারত প্রকল্পের আওতায় এই কাজ করে থাকে বলে মন্ত্রক সূত্রে জানা গেছে। রাজ্যগুলি প্রতিবছর এই প্রকল্প রূপায়ণের যে বার্ষিক পরিকল্পনা কেন্দ্রের […]



